সোমবার, নভেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঢাকা পোস্টের সাতক্ষীরা প্রতিনিধির নিয়োগ পেলেন ইব্রাহিম খলিল

নিজস্ব প্রতিনিধি: দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের সাতক্ষীরা জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন জেলার তরুণ সাংবাদিক মো: ইব্রাহিম খলিল।

বুধবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর বারিধারায় ঢাকা পোস্টের প্রধান কার্যালয়ে সম্পাদক মহিউদ্দিন সরকার আনুষ্ঠানিকভাবে তার হাতে নিয়োগপত্রটি তুলে দেন। কর্মকালীন সময়ে ইব্রাহিম খলিলকে পত্রিকাটির নিয়ম এবং শ্রম আইন অনুযায়ী বেতন-ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে বলে নিয়োগপত্রে জানানো হয়।

জেলার তরুণ সাংবাদিক ইব্রাহিম খলিল ২০১৭ সালে বাংলাদেশের সময় অনলাইন নিউজ পোর্টালে যোগদানের মধ্যদিয়ে শুরু করেন সাংবাদিকতা। পরে জাতীয় দৈনিক একুশে সংবাদ, সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক কালেরচিত্র, আজকের সাতক্ষীরাসহ বিভিন্ন স্থানীয় ও জাতীয় দৈনিকে কর্মরত ছিলেন। বর্তমানে সাতক্ষীরার বহুল প্রচারিত দৈনিক পত্রদূত পত্রিকায় কর্মরত অবস্থায় তিনি পাঠক মহলে ব্যাপক আস্থা ও সুনাম অর্জন করেছেন।

সাংবাদিক ইব্রাহিম খলিল ঢাকা পোস্টের সম্পাদক ও কলাকুশলী সহ সকলের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে পেশাগত দায়িত্ব পালনে সর্বমহলের দোয়া ও সহযোগিতা কামনা করছেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় আসামি কর্তৃক আইনজীবীকে হয়রানি ও হেয় করার অভিযোগ

সাতক্ষীরায় একজন আইনজীবীর স্ত্রী ও শালিকাকে কুপিয়ে হত্যা প্রচেষ্টা মামলার আসামি নাসরিনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে ১০টি ভারতীয়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে বিআরটিএর নিরাপদ সড়ক কর্মশালা

সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং নতুন প্রজন্মের মধ্যে নিরাপদ সড়ক ব্যবহারের সংস্কৃতি গড়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জাতীয় যুব দিবস পালিত: যুব ঋণের চেক ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরার পাটকেলঘাটায় পথচারীকে বাঁচাতে গিয়ে খাদে পড়লো জামায়াতের লংমার্চফেরত বাস, নিহত ১, আহত ২০
  • সাতক্ষীরার তালায় এইচএসসিতে ফেল, চিরকুট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা
  • সাতক্ষীরায় বুশরা গ্রুপে এফডিআরের দুই কোটি টাকা ফেরত ও হয়রানি থেকে পরিত্রানের দাবিতে গ্রাহকদের সংবাদ সম্মেলন
  • আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে নেপাল যাচ্ছেন সাতক্ষীরার সাংবাদিক উজ্জল
  • ‎উপকূলের নতুন দিগন্ত: সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • দেবহাটায় বাড়ছে পানিফলের চাষ: কর্মসংস্থান ও লাভের নতুন দিগন্ত
  • সাতক্ষীরা পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত
  • সাতক্ষীরায় ‘জলবায়ু বাস্তুচ্যুত মানুষের অধিকার ও উন্নয়ন ফোরাম’ গঠন
  • সুন্দরবনে আধুনিক অস্ত্রধারী জলদস্যুদের দৌরাত্ম্য, হুমকিতে বন্যপ্রাণী ও উপকূলীয় জীবিকা
  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
  • সাতক্ষীরা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন নিয়ে অপপ্রচার বন্ধের আহ্বান সভাপতির