শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় আইবিডব্লিউএফ’র ব্যবসায়ী সমাবেশ

দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় ইন্ডাস্ট্রিয়ালিষ্ট এন্ড বিজনেসম্যান ওয়েল ফেয়ার (আইবিডব্লিউএফ) এর ব্যবসায়ী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা উপজেলা গাজীরহাট বাজারে উপজেলা আইবিডব্লিউএফ এর আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা আইবিডব্লিউএফ এর সেক্রেটারী এহছানুল হকের সভাপতিত্বে ব্যবসায়ী উন্নতির মাধ্যমে মানবতার কল্যাণ ও স্রষ্টার সন্তুষ্টি এ স্লোগানকে সামনে রেখে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি শেখ জামশেদ আলম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শাখার সহ-সভাপতি মাও. নুরুল আফসার মোর্তজা, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মাহমুদ, ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি হাফেজ হাবিবুল্লাহ বাশার, আব্দুর গফ্ফার প্রমুখ।

বক্তারা বলেন, ফ্যাসিবাদ আওয়ামী সরকারের সীমাহীন চুরি ও লুটপাটের কারণে দেশের অর্থনীতি আজ ভেঙে গেছে। ধ্বংসের পথে ব্যাংক বীমা সহ আর্থিক প্রতিষ্ঠানগুলো। আর সীমাহীন দুরবস্থায় পতিত হয়েছে ব্যবসায়ী সম্প্রদায়। এ অবস্থা থেকে উত্তরণে প্রয়োজন অর্থনৈতিক নিরাপত্তা। এ লক্ষ্যে নিয়মিত সঞ্চয় জমা করণের মাধ্যমে তহবিল গঠন নিশ্চিত করা গেলে অবশ্যই অর্থনৈতিক নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা যাবে বলে মনে করেন ব্যবসায়িক নেতৃবৃন্দ। পরে ৩৬ সদস্য বিশিষ্ট গাজীরহাট বাজার কমিটি গঠন করা হয়েছে।

এতে আলহাজ্ব রমজান আলী সভাপতি, রবিউল ইসলামকে সেক্রেটারী, আব্দুল আজিজ সাংগঠনিক সম্পাদক, শাহজাহান আলী প্রচার সম্পাদক, রাশিদুল ইসলাম অর্থ সম্পাদক, সোহাগ সরদার দপ্তর সম্পাদক নির্বাচিত হন।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

৩১ জুলাই ২০২৬ (শুক্রবার) বিকাল ৪:০০ ঘটিকায়, এলজিইডি কনফারেন্স রুম (লেভেল-৪), এলজিইডিবিস্তারিত পড়ুন

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

দেবহাটার কৃতি সন্তান মহান মুক্তিযুদ্ধের ৯নং সেক্টরের প্রতিষ্ঠাতা সাব সেক্টর কমান্ডার ক্যাপ্টেনবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • শিশুশ্রমমুক্ত উপজেলা গড়তে দেবহাটায় সমঝোতা স্মারক
  • দেবহাটায় আমাদের টিম’র ২০হাজার খেজুর বীজ ও তালা গাছ রোপন
  • ব্ল্যাকমেইল করে কিশোরীকে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত আটক করে পুলিশে দিল গ্রামবাসী
  • দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা
  • দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন উপলক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • দেবহাটায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন
  • দেবহাটায় বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময়