সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা তালতলায় এক ইজিবাইক চোর কে আটক করেছে গ্রামবাসী

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদরের তালতলায় এক ইজিবাইক চোর কে আটক করেছে গ্রামবাসী। ইজিবাইক ওই চোরের নাম হাসান (২৩)। সে কলারোয়া বসন্তপুর এলাকার নূর মোহাম্মদ সরদারের ছেলে।

সূত্রে জানাগেছে, সদর উপজেলার লাবসা ইউনিয়নের কৈখালী গ্রামের জহির উদ্দীনের ছেলে ইজিবাইক চালক আব্দুল মাজেদ শুক্রবার জুম্মার নামাজ পড়তে মাগুরা-তালতলা সিএন্ডবি জামে মসজিদের সামনে রাস্তার ধারে তার ইজিবাইক টি রেখে মসজিদের বারান্দায় নামাজ পড়তে দাঁড়ান। জুম্মার নামাজ শুরু হলে ইজিবাইক চালক আব্দুল মাজেদ নামাজরত অবস্থায় মসজিদের থাইগ্লাসে দেখতে পান তার ইজিবাইকটি নড়ছে। ইজিবাইক চালক আব্দুল মাজেদ নামাজ থেকে উঠে চোর চোর বলে চিৎকার দিলে চোর ইজিবাইক ফেলে তালতলা ঈদগাহের সামনে বাশবাগান দিয়ে গ্রামের মধ্যে দৌড় দেয়।

এসময় ইজিবাইক চালক সহ কয়েকজন ব্যক্তি চোর কে ধাওয়া করে। পরে তালতলা উত্তরপাড়া থেকে উত্তেজিত গ্রামবাসী ইজিবাইক চোর কে ধরে উত্তম-মধ্যম দেয়। পরে লাবসা ইউনিয়ন আনসার কমান্ডার মোস্তাফিজুর রহমান সুমন ইজিবাইক চোর কে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে সাতক্ষীরা সদর থানা পুলিশের হাতে হস্তান্তর করেন বলে জানাগেছে।

ইজিবাইক চালক আব্দুল মাজেদ জানান, আমি রাস্তার পাশে ইজিবাইকটি রেখে নামাজ পড়তে দাঁড়াই। নামাজে দাঁড়িয়ে দেখি আমার রাখা গাড়িটি নড়ছে এবং কে ঘুরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমি পিছন ফিরে দেখি চোর আমার ইজিবাইক নিয়ে যাচ্ছে। আমি চোর চোর বলে চিৎকার দিয়ে তাকে ধাওয়া দেয়। কিছুক্ষণের মধ্যে তালতলা গ্রামের ভিতর থেকে গ্রামবাসী ইজিবাইক চোর কে আটক করে।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনির বাঁকড়ায় আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রেপ্তার

সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো.বিস্তারিত পড়ুন

সারাদেশে নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে আশাশুনী জাসাসের প্রতিবাদ মিছিল

নিজস্ব প্রতিনিধি: সারাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

আশাশুনিতে কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভাঙন, চলছে স্বেচ্ছাশ্রমে কাজ

আব্দুর রহমান,সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর-কুড়িকাহুনিয়া এলাকায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১
  • আশাশুনির বাঁকড়ায় গোপনে ‘পাগলের’ ৪ বিঘা জমি বিক্রির পাঁয়তারা
  • আশাশুনি কুল্যা ইউনিয়ন জাসাসের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
  • আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন
  • আশাশুনি জলবায়ু পরিবর্তনের দুর্যোগ ঝুকি হ্রাস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া
  • খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা
  • আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার