শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় অষ্টম শ্রেণির ছাত্রীর বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি

তালায় অষ্টম শ্রেণিতে পড়–য়া এক স্কুল ছাত্রীর বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারী করেছে উপজেলা প্রশাসন। এ সময় কনের পিতাকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

শুক্রবার (৯ জুন) বিকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন উক্ত জরিমানা করেন। উক্ত নিষেধাজ্ঞা ভঙ্গ করলে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হবে বলে জানানো হয়। এদিকে বর বাইক থেকে লাফিয়ে পালিয়েছে বলে জানা গেছে। উপজেলার জালালপুর ইউনিয়নের দোহার গ্রামে উক্ত ঘটনা ঘটে।

তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার জানান, তালার জালালপুর ইউনিয়নের পল্লীস্মৃতি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিয়ের আনুষ্ঠানিক আয়োজন ছিল শুক্রবার দুপুরে। বর ফয়সাল শেখও অপ্রাপ্তবয়স্ক। সে দোহার গ্রামের মনিরউদ্দিন শেখের পুত্র এবং শালিখা কলেজে দ্বিতীয় বর্ষের ছাত্র।

তথ্য পেয়ে, জেন্ডার প্রোমোটার সরদার নাজমুল হোসেন, আবৃত্তি শিক্ষক আসাদুল ইসলাম, উত্তরণ-ওয়ার্ল্ড ভিশন ইয়ুথ এ্যাম্পাওয়ার্ড প্রজেক্টের প্রজেক্ট অফিসার যোয়াকিম মন্ডল, কমিউনিটি ফ্যাসিলিটেটর আম্বিয়া খাতুন এবং তালা থানা পুলিশের একটি টিম সেখানে হাজির হন। এ সময় ঐ কন্যা ও তার পিতা-মাতাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হয়। আর বর বাইকের পিছন থেকে লাফ দিয়ে পালিয়ে যায়।

শুক্রবার বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারা মোতাবেক ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন কনের পিতাকে উক্ত জরিমানা করেন। নিষেধাজ্ঞা ভঙ্গ করলে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হবে বলে জানানো হয়।

এদিকে ঐ ছাত্রীর বাবা ১৮ বছর বয়সের আগে মেয়েকে বিয়ে দিবেন না বলে মুচলেকা দেন।

মহিলা বিষয়ক অফিসের অফিস সহকারী দেবকী রায়, অফিস সহায়ক এস এম জামান, স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।

এদিকে একইদিনে তালা উপজেলার সরুলিয়া ইউনিয়নের তৈলকুপি গ্রামে আরেকটি বাল্যবিয়ের আয়োজন চলছিল। ঘটনাস্থলে হাজির হন কিশোর কিশোরী ক্লাবের সাবেক জেন্ডার প্রমোটার অপর্না দাস,আবৃত্তি শিক্ষক টুপ্পা বিশ্বাস, গ্রাম পুলিশ এবং পাটকেলঘাটা থানা পুলিশের একটি টিম।

এ সময় ঐ মেয়ের পিতা মুচলেকা দিতে রাজি হয়েছেন। আগামী রবিবার তাকে তালা উপজেলা নির্বাহী অফিসারে কার্যালয়ে হাজির করা হবে বলে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক