বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় একইদিনে ৩টি বাল্যবিবাহে প্রশাসনের নিষেধাজ্ঞা

সাতক্ষীরার তালায় একইদিনে দুই কিশোরী ও এক বালকের বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি করেছে ভ্রাম্যমান আদালত।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও তালা উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মোঃ রুহুল কুদ্দুস এ আদেশ জারী করেন। রবিবার তাদেরকে তালা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।

তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার বলেন, শুক্রবার দুপুরে তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের কলিয়া গ্রামের বাসিন্দা এবং শতদল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীর বিয়ের খবর শোনা যায়। বিষয়টি জানতে পেরে জাতপুর ক্যাম্প ইনচার্জ এসআই অশোক কুমার তালুকদার ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মীবৃন্দ সেখানে হাজির হয়। এ সময় তারা বিয়ে বন্ধ রাখে এবং রবিবার তালা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির হওয়ার অঙ্গীকার করেন।
এদিকে একইদিন তালা সদর ইউনিয়নের খানপুর গ্রামে পাশাপাশি দুই ছেলে মেয়ের বাল্যবিবাহের কথাবার্তা চলার অভিযোগ পেয়ে মহিলা বিষয়ক অফিসের টিম ঘটনাস্থলে হাজির হয়। এ সময় অভিভাবকদের ছেলে মেয়ে ও বয়সের কাগজপত্রসহ রবিবার অফিসে আসতে বলা হয়েছে। ঘটনাস্থলে গিয়েছিলেন কিশোর কিশোরী ক্লাবের দুই আবৃত্তি শিক্ষক খাদিজা লিমা এবং আনিছা খাতুন।
তালা উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রুহুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেছেন।

একই রকম সংবাদ সমূহ

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

তালায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত

সাতক্ষীরার তালা উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুজন নিহত হয়েছেন।বিস্তারিত পড়ুন

তালায় প্রতিবন্ধী সনাক্তকরণ জরিপ অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা সংক্রান্ত উপজেলা কমিটির সভা ওবিস্তারিত পড়ুন

  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালার সাবেক চেয়ারম্যান রিয়াজুল ইসলামের মৃত্যু, শেষ বিদায়ে মানুষের ঢল
  • শেখ রিয়াজুল ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • তালায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধ*র্ষ*ণচেষ্টা, যুবক আটক
  • তালায় অনগ্রসর সম্প্রদায়ের নারী অধিকার ফোরামের মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ
  • তালায় প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার উপহার দিল সাপোর্ট হিউম্যানিটি ফাউন্ডেশন
  • পাটকেলঘাটার আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটি সভাপতি আরিফুল ইসলাম
  • মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তালা প্রেসক্লাবের অভিনন্দন
  • তালার দলুয়া শহীদ জিয়াউর রহমান কলেজে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
  • তালায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • তালায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
  • তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের