বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে প্রাইভেটকারে পিষ্ট হয়ে ভ্যান চালক নিহত

 যশোরের মণিরামপুর পৌর শহরের বিজায়রামপুর গ্রামের হুসাইন (২৮) নামের এক দরিদ্র যুবক প্রাইভেটকারের চাকাই পিষ্ট হয়ে নিহত হয়েছে।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি-২০২৩) দুপুর সাড়ে ১২টার পর উপজেলার সুন্দরপুর বিপ্রো ইটের ভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত হুসাইন উপজেলার বিজয়রামপুর গ্রামের দরিদ্র জামশেদ আলী কবিরাজের মেঝো ছেলে এবং দুই সন্তানের জনক। সে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
জানাগেছে- শুক্রবার দুপুরে মণিরামপুর বাজার থেকে তার ভ্যানগাড়ী নিয়ে সুন্দরপুর বাজারের একটি দোকানে মালামাল পৌছে দিয়ে বাড়ি ফেরার পথে দিপ্রো ইটের ভাটার সামনে আসলে উল্লেখিত সময় যশোরের দিক থেকে দ্রুতগতিতে আসা একটি প্রাইভেটকার তাকে পিছন থেকে ধাক্কা দেয় এবং প্রাইভেটের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থালেই তার মৃত্যু হয়।
আরও জানাগেছে- ঘটনাস্থলে পর্যাপ্ত লোকজন না থাকায় ঘাতক প্রাইভেটকার চাকল প্রাইভেটকারটি নিয়ে পালিয়ে গেছে।
মণিরামপুর ফায়ার সার্ভিস কর্মীরা ও মণিরামপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আইয়ুব পাটোয়ারি এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন- এই দুর্ঘটনাটি একটি দরিদ্র পরিবারের জন্য অত্যন্ত দুঃখজনক।

একই রকম সংবাদ সমূহ

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে দীর্ঘদিনবিস্তারিত পড়ুন

  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম