শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় কিশোর-কিশোরীর বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি

সাতক্ষীরার তালায় অপ্রাপ্ত বয়স্ক কিশোর-কিশোরীর বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার এ আদেশ জারী করেন। এদিকে উক্ত নিষেধাজ্ঞা ভঙ্গ করলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারা মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার বলেন, স¤প্রতি তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নের দক্ষিণ সারসা গ্রামের ওয়াদুদ শেখের পুত্র ট্রাক চালক ইয়াছিন আলি’র (১৭) সাথে যশোর জেলার বাঘারপাড়া এলাকার তার খালাতো বোনের (১৩) সাথে বিয়ের খবর শোনা যায়। নোটারি পাবলিক আইনজীবীর মাধ্যমে বাল্যবিবাহটি সম্পন্ন হয় বলে খবর পাওয়া যায়।

বিষয়টি জানতে পেরে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্য মোঃ সাকিবুর রহমান ২৭ জুলাই সকালে জেলা বাল্যবিবাহ নিরোধ কমিটি এবং সাতক্ষীরা জেলা ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন করেন। ধানদিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা শহিদুল ইসলাম বাবু,দফাদার জান্নাতুল ফেরদৌস এবং গ্রাম পুলিশ ঘটনাস্থলে হাজির হন। বিষয়টি তালা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন এবং সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেনকে অবগত করা হয়। এদিকে ঐ কিশোরীর বাবা মারা যাওয়ার পর তার মা বিয়ে করে অন্যত্র থাকেন। মেয়েটি তালার দক্ষিণ সারসা এলাকায় তার খালার বাড়িতে থেকে পড়াশোনা করতো। বর্তমানে তার লেখাপড়া বন্ধ রয়েছে। বৃহস্পতিবার কিশোর-কিশোরীর বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ সময় ছেলের মা ও মেয়ের খালা মুচলেকা দিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাতের সম্পাদক জি এম নুর ইসলাম বৃহস্পতিবার দুপুরেবিস্তারিত পড়ুন

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

তালার উন্নয়নের সঙ্গে প্রেসক্লাব ভবনেরও উন্নয়ন হবে: হাবিবুল ইসলাম হাবিব

তালা প্রেসক্লাবের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)বিস্তারিত পড়ুন

  • তালায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত
  • তালায় প্রতিবন্ধী সনাক্তকরণ জরিপ অনুষ্ঠিত
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালার সাবেক চেয়ারম্যান রিয়াজুল ইসলামের মৃত্যু, শেষ বিদায়ে মানুষের ঢল
  • শেখ রিয়াজুল ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • তালায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধ*র্ষ*ণচেষ্টা, যুবক আটক
  • তালায় অনগ্রসর সম্প্রদায়ের নারী অধিকার ফোরামের মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ
  • তালায় প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার উপহার দিল সাপোর্ট হিউম্যানিটি ফাউন্ডেশন
  • পাটকেলঘাটার আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটি সভাপতি আরিফুল ইসলাম
  • মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তালা প্রেসক্লাবের অভিনন্দন
  • তালার দলুয়া শহীদ জিয়াউর রহমান কলেজে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
  • তালায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা