শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কাশেম সভাপতি, ইন্দ্রজিৎ সম্পাদক

তালায় প্রাথমিকের সহকারী শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় তালা উপজেলা শাখার সহকারী শিক্ষক সমিতি (এস-১২০৬৮) নির্বাচন সুজনসাহা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

উক্ত নির্বাচনে মোঃ আবুল কাশেম সরদার ৬৬ ভোট পেয়ে সভাপতি, ইন্দ্রজিৎ গাইন ৫৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক এবং মোঃ আফজাল হোসেন ৬৩ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। সকাল ৯ টায় থেকে দুপুর ২ টা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হয়। ১০০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এদিকে অন্যান্য পদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি পদে ৫৪ ভোট পেয়ে শেখ আসাদুল্লাহ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৫৪ ভোট পেয়ে মোঃ আবু সেলিম, মহিলা বিষয়ক সম্পাদক পদে ৫২ ভোট পেয়ে নিভা রানী মন্ডল, অর্থ সম্পাদক পদে ৬৬ ভোট পেয়ে মোঃ কামরুজ্জামান, দপ্তর সম্পাদক পদে ৫৬ ভোট পেয়ে মোঃ আলম রেজা, আইন বিষয়ক সম্পাদক মোঃ আয়ুব আলী ৫৬ ভোট, শিক্ষা ও সাহিত্য সম্পাদক শংকর কুমার ঢালী ৫৮ ভোট, সংস্কৃতি ও বিনোদন সম্পাদক দেবাশীষ সরকার ৬০ ভোট, মিডিয়া ও যোগাযোগ সম্পাদক মোঃ কলিমউদ্দিন সরদার ৫৯ ভোট, সমবায় ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ বিপ্লব হোহেন খাঁন ৫৫ ভোট, ক্রীড়া সম্পাদক মোঃ হাফিজুর রহমান ৫৪ ভোট এবং কাব স্কাউট সম্পাদক পদে আসমা খাতুন ৫২ ভোট পেয়ে নির্বাচিত হন।

নির্বাচনের প্রিজাইডিং অফিসার মোঃ সিরাজুল ইসলাম হেলাল জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়। ১০০ জন ভোটারের সকলেই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। উল্লেখ্য, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় তালা উপজেলা শাখার সহকারী শিক্ষক সমিতি (এস-১২০৬৮) নির্বাচনে ১৫টি পদের বিপরীতে দু’টি প্যানেলে ৩০ জন প্রাার্থী প্রতিদ্বন্বীতা করেন।

একই রকম সংবাদ সমূহ

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা সম্ভাব্য ২ ডিসেম্বর, সুযোগ পাবেন যারা

এইচএসসিতে ফেল করা পরীক্ষার্থীদের সাপ্লিমেন্টারি বা সম্পূরক পরীক্ষা নেওয়া হবে। এ পরীক্ষারবিস্তারিত পড়ুন

জাটকা ইলিশ আহরণে ৮ মাসের নিষেধাজ্ঞা

ইলিশের উৎপাদন বৃদ্ধি ও টেকসই সংরক্ষণ নিশ্চিত করতে শনিবার (৩১ অক্টোবর) মধ্যরাতবিস্তারিত পড়ুন

সাজেকে ইউপিডিএফ-জেএসএসের গোলাগুলি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে আঞ্চলিক দুটি সংগঠন প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউনাইটেডবিস্তারিত পড়ুন

  • তাহসিফ হত্যা মামলা: গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে
  • দেবহাটায় এতিম বাচ্চাদের ফ্রিতে দুধ খাওয়ালেন সখিপুর দুগ্ধ সমবায় সমিতি লিঃ
  • সুন্দরবনে আধুনিক অস্ত্রধারী জলদস্যুদের দৌরাত্ম্য, হুমকিতে বন্যপ্রাণী ও উপকূলীয় জীবিকা
  • শূন্য পাসের প্রতিষ্ঠান একীভূত করার ভাবনা, শিক্ষকদের চাকরি যাবে না: শিক্ষামন্ত্রী
  • এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
  • ২২ বছরের মধ্যে এইচএসসিতে সবচেয়ে কম পাসের হার
  • এইচএসসি ফলাফল সন্তোষজনক হয়নি: শিক্ষামন্ত্রী
  • হত্যা মামলা করলেন তাহসিফের বাবা, দীপ গ্রেপ্তার
  • এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
  • যশোর বোর্ডে ১৬ প্রতিষ্ঠানের সবাই ফেল, ৩ কলেজে শতভাগ পাস
  • ঔষধি গাছ চাষে বাড়তি আয়ের সুযোগ: সবুজ পাতার আড়ালে সচ্ছলতার হাতছানি