বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালার এইচএমএস হাইস্কুলে এসএসসির সাফল্যে উজ্জ্বল দৃষ্টান্ত

তালার এইচএমএস হাইস্কুলে এসএসসির সাফল্যে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

২০২৫ সালের এসএসসি পরীক্ষায় সাতক্ষীরা জেলার তালা উপজেলার হরিহরনগর গ্রামে অবস্থিত এইচ এম এস মাধ্যমিক বিদ্যালয় চমকপ্রদ সাফল্য অর্জন করেছে। লাড়ুলী কেন্দ্রের অধীনে অনুষ্ঠিত পরীক্ষায় বিদ্যালয়টির দুইজন শিক্ষার্থী সকল বিষয়ে জিপিএ ৫ পেয়ে সর্বোচ্চ নাম্বারে কেন্দ্রীয়ভাবে দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে।

চলতি বছরে বিদ্যালয় থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ফলাফল নিম্নরূপ— এ প্লাস (জিপিএ-৫): ১১ জন।এ গ্রেড: ৩৩ জন।এ মাইনাস: ১৫ জন।বি গ্রেড: ১৮ জন।সি গ্রেড: ৭ জন মোট পাসের হার: ৭২ শতাংশ যা একটি গ্রামীণ এলাকার জন্য অত্যন্ত প্রশংসনীয়। প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব জনাব এম এম মোবারক হোসেন বলেন—” অত্যন্ত সুষ্ঠু পরিবেশে এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পরেও এই অর্জন আমাদের সম্মিলিত প্রচেষ্টার ফসল। প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত হলেও এই বিদ্যালয় বরাবরই নিয়মিত পাঠদান, অভ্যন্তরীণ পরীক্ষা ও মূল্যায়নে গুরুত্ব দিয়ে আসছে। শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকদের সম্মিলিত সহযোগিতার কারণেই আমরা প্রতিবছর ভালো ফল করতে সক্ষম হচ্ছি। আগামীতে এই ধারাবাহিকতা ধরে রাখাই আমাদের মূল লক্ষ্য।”

সহকারী প্রধান শিক্ষক মোঃ ময়নুল ইসলাম বলেন, “এই ফলাফল আমাদের দীর্ঘমেয়াদি প্রচেষ্টার স্বীকৃতি।” সহকারী শিক্ষিকা মুনিরা খাতুন বলেন, “ছাত্রীদের অগ্রগতি আমাদের অনুপ্রাণিত করে।” সহকারী শিক্ষক দীনেশ চন্দ্র সরকার বলেন,“নিয়মিত পাঠদান ও মূল্যায়ন এই সাফল্যের ভিত্তি।” সহকারী শিক্ষক দিদারুল ইসলাম বলেন, “আমরা শিক্ষার্থীদের পাশে থেকে তাদের মানসিক ও একাডেমিক উন্নয়নে কাজ করেছি।” ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান তালা উপজেলার অন্যতম পুরনো ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। এখানকার প্রাক্তন শিক্ষার্থীদের অনেকেই বর্তমানে ডাক্তার, প্রকৌশলী, বিশ্ববিদ্যালয় শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তা হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন। বিদ্যালয়ের পক্ষ থেকে সকল উত্তীর্ণ শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। তাদের আগামীর শিক্ষাজীবন ও কর্মময় ভবিষ্যতের জন্য শুভ কামনা জানানো হয়।

একই রকম সংবাদ সমূহ

তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আরসিআইপি প্রকল্পের আওতায় “গ্রামীণ সড়কবিস্তারিত পড়ুন

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তালা সরকারি কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু সচেতনতা কর্মসূচি

জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এবং ক্যাম্পাসে নিরাপদ ওবিস্তারিত পড়ুন

  • ফুসফুস নষ্ট হয়ে গেছে, বাঁচতে চান বাবা: মেয়ের আকুতি
  • ডা. কামরুল ইসলামের ইন্তেকালে তালা প্রেসক্লাবের শোকবার্তা
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের
  • তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • তালায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
  • তালায় এক স্কুলেই ১৩ ছাত্রীর বাল্যবিয়ে, প্রশাসনের কঠোর পদক্ষেপ
  • তালায় উপকারভোগীদের সাথে সরকারি দপ্তরসমূহের পরিচিতি সভা
  • তালায় বিলে অবৈধ বালু উত্তোলন, ৪ জনকে ৬০ হাজার টাকা জরিমানা
  • তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রকল্প অবহিতকরণ সভা
  • তালা কামেল মডেল হাইস্কুল পরিদর্শন করেন ইউএনও জান্নাতুল আফরোজ
  • তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • তালার ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গাজী সুলতান, তালা প্রেসক্লাবের অভিনন্দন