বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালার খলিলনগর ইউনিয়নে বিদায়ী ইউএনও’কে সংবর্ধনা

তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের পক্ষ থেকে সদ্য বিদায়ী তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাসকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (৭ জানুয়ারি) দুপুরে ইউনিয়ন পরিষদ হলরুমে এ সংবর্ধনার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদ্য পদন্নোতি প্রাপ্ত অতিরিক্ত জেলা প্রশাসক প্রশান্ত কুমার বিশ্বাস। শিক্ষক জাহিদুল ইসলামের পরিচালনায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অমল কান্তি ঘোষ, ক্যাম্প ইনচার্জ মো. শহিদুল ইসলাম, ইউপি সদস্য মেহেদী হাসান পাড়, মোড়ল লিয়াকত আলী, প্রকাশ দালাল, খলিলনগর ইউনিয়ন আ. লীগ নেতা গোলদার মিজানুর রহমান প্রমুখ।

আলোচনা শেষে সংবর্ধিত অতিথি (ইউএনও) কে খলিলনগর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

আলোচনায় প্রধান অতিথি বলেন, আমি বিশ্বাস করি ইউনিয়ন পরিষদ হচ্ছে সেবা প্রাপ্তির প্রতিটি মানুষের সবচেয়ে কাছের একটি প্রতিষ্ঠান। আপনারা সহযোগীতা করেছেন বলেই আমরা উপজেলা প্রশাসন থেকে আপনাদের সেবা প্রদান করতে পেরেছি। এসময় তিনি জনপ্রতিনিধিদের বলেন, নিজেদেরকে আরো উদ্যোগী হতে হবে এলাকার স্বার্থে। শুধু জন্মনিবন্ধন, বয়ষ্ক ভাতার কার্ড দিয়ে সীমাবদ্ধ না থেকে শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি নিয়ে কাজ করে জনপ্রতিনিধিদের সাধারণ মানুষের পাশে থাকতে হবে। সেটাই হোক আপনাদের পথচলায়। আপনাদের সহযোগীতার জন্য আমি আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রভাষক প্রণব ঘোষ বাবলু বলেন, তালার উন্নয়নে তার ভূমিকা স্মরণে রাখার মতো। উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দিরসহ দাতব্য প্রতিষ্ঠানে তিনি বিশেষভাবে অবদান রেখেছেন । তার পদোন্নতিতে আমরা অত্যন্ত খুশি। তিনি তার নতুন কর্মস্থলেও সফলতার সাক্ষর রাখবেন এ দোয়া ও আর্শিবাদ রইল। পাশাপাশি তিনি আমাদের হৃদয়ে থাকবেন, খলিলনগরবাসীও তার হৃদয়ে থাকবে এ প্রত্যাশা আমাদের রইল।

একই রকম সংবাদ সমূহ

তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আরসিআইপি প্রকল্পের আওতায় “গ্রামীণ সড়কবিস্তারিত পড়ুন

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তালা সরকারি কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু সচেতনতা কর্মসূচি

জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এবং ক্যাম্পাসে নিরাপদ ওবিস্তারিত পড়ুন

  • ফুসফুস নষ্ট হয়ে গেছে, বাঁচতে চান বাবা: মেয়ের আকুতি
  • ডা. কামরুল ইসলামের ইন্তেকালে তালা প্রেসক্লাবের শোকবার্তা
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের
  • তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • তালায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
  • তালায় এক স্কুলেই ১৩ ছাত্রীর বাল্যবিয়ে, প্রশাসনের কঠোর পদক্ষেপ
  • তালায় উপকারভোগীদের সাথে সরকারি দপ্তরসমূহের পরিচিতি সভা
  • তালায় বিলে অবৈধ বালু উত্তোলন, ৪ জনকে ৬০ হাজার টাকা জরিমানা
  • তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রকল্প অবহিতকরণ সভা
  • তালা কামেল মডেল হাইস্কুল পরিদর্শন করেন ইউএনও জান্নাতুল আফরোজ
  • তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • তালার ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গাজী সুলতান, তালা প্রেসক্লাবের অভিনন্দন