বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় আইনগত সহায়তা প্রদান বিষয়ক অর্ধ-বার্ষিকী সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে আইনগত সহায়তা প্রদান কমিটির সদস্যদের সাথে আইনগত সহায়তা প্রদান বিষয়ক অর্ধ-বার্ষিকী সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) বেলা ৩ টায় তালা উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জেলা আইনগত সহায়তা কমিটি ও উইমেন জব ক্রিয়েশন সেন্টারের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্বে করেন তালা উপজেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সনৎ কুমার ঘোষ।

অর্ধ-বার্ষিকী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারি জজ) সালমা আক্তার।

বিশেষ অতিথি উপস্থিত থেকে বক্তব্য দেন ইউমেন জব ক্রিয়েশন সেন্টারের নির্বাহী প্রধান আশরাফুন নাহার।

সভায় প্রধান অতিথি (জেলা লিগ্যাল এইড অফিসার) সরকারি আইনগত সেবা প্রদানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

এসময় তিনি বলেন, বর্তমানে আইনী সহায়তা পাওয়ার জন্য বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে জেলা লিগ্যাল এইড অফিসে আবেদন করতে পারবেন। এবিষয়ে সাধারণ মানুষের মধ্যে প্রচারের জন্য আহবান জানান। এছাড়া লিগ্যাল এইডের সেবা প্রদান এর পরিধি নিয়ে ধারণা প্রদান এবং সেবা সহজীকরণে সংস্থার গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও মাধ্যম (হটলাইন, মোবাইল মেসেজ সিস্টেমসহ গুরুত্বপুর্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানটি পরিচালনা করের প্রমোটিং পিস এন্ড জাস্টিস (পিপিজে)-সাতক্ষীরা এ্যাকটিভিটি’র প্রোগ্রাম ম্যানেজার মো: ইউনুছ আলী।

একই রকম সংবাদ সমূহ

তালায় ৭ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে বিএনপির প্রার্থী গাজী সিরাজুল ইসলাম

সাতক্ষীরার তালা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপিবিস্তারিত পড়ুন

তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি

সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি গ্রামে মাদকসংক্রান্ত তথ্য পুলিশকে দেওয়াকে কেন্দ্র করে সোহেলবিস্তারিত পড়ুন

তালায় রাস্তার জায়গায় পড়েছে মেহগনি গাছ, সরেজমিনে মাপজোক

সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি দাসপাড়া এলাকায় রাস্তার পাশের মেহগনি গাছবিস্তারিত পড়ুন

  • তালার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা
  • তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালায় দুস্থ রোগীদের জন্য ১৫০ ডেঙ্গু টেস্ট কিট প্রদান
  • তালায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
  • তালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবি
  • সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম
  • তালায় গাছের চারা বিতরণ
  • তালায় নায়েবকে ‘ম্যানেজ’ করে রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কাটার অভিযোগ
  • ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা
  • তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ
  • তালায় তৃণমূল সংগঠনের সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত