শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় আ.লীগের বর্ধিত সভায় নৌকায় ভোট প্রদানের আহবান

সাতক্ষীরা তালা সদর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ মার্চ) বিকালে তালা সদর ইউনিয়ন পরিষদের হলরুমে সভায় সভাপতিত্ব করেন তালা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন বিশ্বাস।

উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শফিউর রহমান ডানলপের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নূরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, আওয়মী লীগের সাংগঠনিক সম্পাদক ও তালা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি, মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান, তালা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খাঁ, আওয়ামী লীগনেতা নন্দলাল ঘোষ, সৈয়দ ইদ্রিস, সৈয়দ জুনায়েদ আকবর, অমল সেন প্রমুখ।

সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন তালা সদর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান, উপজেলা যুবলীগের সভাপতি ও নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সরদার জাকির হোসেন। সভায় বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ,কৃষকলীগ, শ্রমিকলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

উক্ত সভায় অতিথিবৃন্দসহ বক্তারা আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে তালা সদর ইউনিয়ন থেকে নৌকা প্রতীকের প্রার্থী সরদার জাকির হোসেনকে পুনরায় বিজয়ী করার আহবান জানান।

একই রকম সংবাদ সমূহ

তালা উপজেলা শিক্ষক কর্মচারী ক্রেডিট ইউনিয়নের কমিটি গঠন

সাতক্ষীরার তালা উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ব্যবস্থাপনা কমিটিতে শহীদ কামেল মডেলবিস্তারিত পড়ুন

তালায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি : “রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ,সবার আগে বাংলাদেশ” এইবিস্তারিত পড়ুন

মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে তালায় সংবাদ সম্মেলন, পরে এলাকাবাসীর সমাবেশ

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: দৈনিক পত্রিকায় প্রকাশিত মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

  • তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে প্রেসক্লাবের সাংবাদিকদের শুভেচ্ছা ও মতবিনিময়
  • তালা প্রেস ক্লাবের সাহিত্য সম্পাদকের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ
  • তালার ধানদিয়ায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী আসাদ
  • মোস্তাফিজুর রহমান রেন্টুকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশ, তালা প্রেসক্লাবের তীব্র নিন্দা
  • তালা উপজেলা জাতীয় ছাত্রশক্তির নতুন কমিটি; আহ্বায়ক রুমি, সদস্য সচিব রাকিবুল
  • তালা মহিলা কলেজে জেলা পরিষদ প্রশাসক হাবিবকে সংবর্ধনা, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ
  • খুলনার ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন
  • তালায় সমবায়ের মাধ্যমে ১৫০ জনকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • তালায় সুশীল প্রকল্পের সমাপনী অনুষ্ঠান
  • তালায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, কয়েক মাসেই ফাটল
  • তালায় ৪৫টি স্কিমে ২০ লাখ টাকা বিনিয়োগ, ৪০টি গ্রাম প্রকল্পে পুনর্বিনিয়োগ ৪৫ লাখ