শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রতারণা

তালায় আসল এনএসআই’র হাতে ভুয়া এনএসআই আটক

সাতক্ষীরার তালায় ভুয়া পরিচয়দানকারি এনএসআই কর্মকর্তা আটক হয়েছে।

মঙ্গলবার (২৫ মে) সকালে তালা উপজেলার সুজনসাহা এলাকায় প্রতারণার সময় সাতক্ষীরা এনএসআই তাকে আটক করে।

আটককৃত ব্যক্তি হলেন খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার নরনিয়া গ্রামের আরশাফ আলী মোড়লের ছেলে মুজাহিদুল ইসলাম (৩২)। তার বিরুদ্ধে চাকরি, বাড়ী, হজে পাঠানোর কথা বলে বিভিন্ন ভাবে প্রতারণা করে ৪০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

সাতক্ষীরা এনএসআই অফিস সুত্রে জানা গেছে, প্রতারক মুজাহিদুল ইসলাম একজন পেশাদার প্রতারক। সে বিভিন্ন এলাকায় প্রবেশ করে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে লোভে ফেলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। তার ব্যবহৃত মোবাইল থেকে অনেক গোপন তথ্য পাওয়া গেছে বলে সুত্রটি জানায়।
তবে তদন্তের স্বার্থে সেটি জানাতে অস্বীকার করেন ওই অফিস কর্মকর্তা।

উপজেলার ইসলামকাটি গ্রামের নিছার আলী সরদারের ছেলে আলতাফ হোসেন (৪০) জানান, ‘এনএসআই পরিচয় দিয়ে প্রায় এক বছর ধরে চাকরী, বাড়ী করে দেওয়া, বিদেশ পাঠানো এবং হজে পাঠানোর কথা বলে আমি, আমার ভাই শাহিনুর ও ইসলামকাটি গ্রামের দেলবার আলীর ছেলে শফিকুল এর নিকট থেকে চার কিস্তিতে ১৩ লাখ টাকা ওই ব্যক্তি। এছাড়া ডুমুরিয়া এলাকার রোস্তম মোল্র্যার ছেলে হালিম মোল্যা, ডুমুরিয়ার কুলবাড়িয়া গ্রামের গফুর শেখের ছেলে মোস্তফা কামাল, একই গ্রামের এজাহার আলীর ছেেেল গণি মোল্যা এই তিন জনের নিকট থেকে ২৮ লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক মুজাহিদুল।’

এসময় ভুক্তভোগীরা প্রতারক মুজাহিদুলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, ‘তালার ইসলামকাটি এলাকা থেকে প্রতারণা করে সাধারণ মানুষের কাছ থেকে সে প্রায় ৪০ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। মঙ্গলবার সকালে সুজনশাহা এলাকায় প্রতারণা করে টাকা নেওয়ার সময় এলাকাবাসির সহযোগীতায় সাতক্ষীরা এনএসআই তাকে আটক করে তালা থানা পুলিশে সোপর্দ করেন। পরে তাকে সাতক্ষীরা ডিবিতে হস্তানন্তর করা হয়েছে।’

একই রকম সংবাদ সমূহ

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সাতক্ষীরার কলারোয়ায় বিশাল শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

মেরুদণ্ডের চিকিৎসায় বিদেশমুখিতা কমাতে সরকারি হাসপাতালে স্পাইন ইউনিটের দাবি

সাতক্ষীরা প্রতিনিধি: মেরুদণ্ডের উন্নত চিকিৎসাসেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে দেশের প্রতিটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় দুর্গপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন

শারদীয় দুর্গাপূজা নিরাপদে, নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সাতক্ষীরার দুটি ব্যাটালিয়নেরবিস্তারিত পড়ুন

  • ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা
  • প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন
  • সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান
  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া
  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত