শনিবার, নভেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় ১১ ইউপি নির্বাচনে ৬৪৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে তালা উপজেলার ১১ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৯, সাধারণ সদস্য পদে ৪৬১ এবং সংরক্ষিত সদস্য পদে ১৩৫ জন প্রার্থী মিলে মোট ৬৪৫ প্রার্থীর মেনানয়নপত্র বৈধ ঘোষণা করেছে স্ব স্ব ইউনিয়নের রিটার্ণিং কর্মকর্তাবৃন্দ।

শুক্রবার (১৯ মার্চ) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সাধারণ সদস্য পদে ঋণ খেলাপীর দায়ে ১ জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন রিটার্ণিং কর্মকর্তা। তিনি হলেন তালা সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের প্রার্থী মোঃ শফিকুল ইসলাম।

তালা উপজেলা নির্বাচন কর্মকর্তা রাহুল রায় জানান, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৯, সাধারণ সদস্য পদে ৪৬১ এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১৩৫ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৪ মার্চ।

আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিতব্য নির্বাচনে উপজেলার ১১টি ইউনিয়নে ২ লাখ ৩০ হাজার ৮২৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানান এই কর্মকর্তা।

উল্লেখ্য, তালা উপজেলায় ১১ টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৪৯ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
এরমধ্যে ধানদিয়ায় ৪ জন, নগরঘাটা ৫, সরুলিয়া ১১, তেঁতুলিয়া ৪, তালা সদরে ৩, ইসলামকাটি ৫, মাগুরা- ৫, খলিষখালী ৪, খেশরা ২, জালালপুর ২ এবং খলিলনগর ইউনিয়নে ৪ জন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

তালার নগরঘাটায় নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই পর্ব উদ্বোধন

সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা কবি নজরুল বিদ্যাপীঠে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭’-এর খেলোয়াড়বিস্তারিত পড়ুন

তালায় মৎস্য ঘের দখল করে মাছ লুটের অভিযোগ, নিরাপত্তা চাইলেন ঘের মালিক

সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি গ্রামের নলবুনিয়া মৎস্য ঘের জোরপূর্বক দখল, মাছ লুটবিস্তারিত পড়ুন

তালা মহিলা কলেজে এইচএসসিতে উপজেলার সর্বোচ্চ পাসের হার, আনন্দ র‌্যালি ও আলোচনা সভা

২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার তালা উপজেলায় সর্বোচ্চ পাসের হার অর্জন করেছেবিস্তারিত পড়ুন

  • তালা সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম দাদুর সভা অনুষ্ঠিত
  • নির্বাচনী হাওয়া: তালার সরুলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী জিল্লুর রহমানের গণসংযোগ
  • তালায় কিস্তি আদায়ে গিয়ে এনজিও কর্মীকে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
  • তালায় জাতীয় যুবদিবস পালিত, ৭ জন পেলেন ৭ লাখ ৬০ হাজার টাকার ঋণের চেক
  • তালায় উপজেলার শ্রেষ্ঠ সংগঠক নির্বাচিত তরুণ সমাজকর্মী এস. এম. নাহিদ হাসান
  • সাতক্ষীরার পাটকেলঘাটায় পথচারীকে বাঁচাতে গিয়ে খাদে পড়লো জামায়াতের লংমার্চফেরত বাস, নিহত ১, আহত ২০
  • সাতক্ষীরার তালায় এইচএসসিতে ফেল, চিরকুট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা
  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
  • তালার সরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ জিল্লুর রহমানের লিফলেট বিতরণ
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা: সার সংকট, মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধে গুরুত্বারোপ
  • তালা বাজারে ফুটপাত, ড্রেন ও খালের ওপর অবৈধ দোকান উচ্ছেদ
  • তালার সরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ জিল্লুর রহমানের গণসংযোগ