বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় নারীর ক্ষমতায়নে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাতক্ষীরা তালায় গ্রামীণ অসহায় দরিদ্র নারীর ক্ষমতায়নের লক্ষ্যে বিশেষ উঠান বৈঠক ও তথ্যকেন্দ্রের ৫৫ তম উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তালার তথ্যকেন্দ্রের আয়োজনে মঙ্গলবার (২৯ মার্চ) বিকালে উপজেলা খলিলনগর ইউনিয়নের রায়পুর গ্রামে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে  সভাপতিত্বে করেন তালা উপজেলার জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান প্রভাষক সুতপা রাহা। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা  প্রশান্ত কুমার বিশ্বাস। তথ্যসেবা কর্মকর্তা সাথী রানী রায়ের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রনব ঘোষ বাবলু।

সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়ার্দ্দার ও বীর মুক্তিযোদ্ধা অমল কান্তি ঘোষ। ইউপি সদস্য শিরিনা সুলতানা, বিকাশ মন্ডল প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। উঠান বৈঠকে ৫০ জন গ্রামীণ সুবিধাবঞ্চিত নারী অংশগ্রহণ করেন। আলোচনা শেষে প্রান্তিক মহিলাদের মাঝে ভাতা প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন

ইউনিয়ন পরিষদ (ইউপি) দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। আর অক্টোবর থেকেবিস্তারিত পড়ুন

বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার

সরকারিভাবে কোনো ধরনের খরচ ছাড়াই ১০ হাজার কর্মীকে মালয়েেশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়াবিস্তারিত পড়ুন

  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান
  • বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা
  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • লোডশেডিং সমন্বয় করতে নতুন উদ্যোগ সরকারের
  • নিম্নমানের ১০ পণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার
  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ
  • স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি