রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আব্দুল জব্বার মোড়ল ফাউন্ডেশনের উদ্যোগে

তালায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় তেতুঁলিয়া ইউনিয়নের কলিয়া গ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় আব্দুল জব্বার মোড়ল ফাউন্ডেশনের উদ্দ্যোগে কলিয়া মোড়ল বাড়ি এ ক্যাম্পের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে উদ্বোধন করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ।

আব্দুল জব্বার মোড়ল ফাউন্ডেশনের সভাপতি মোঃ বজলুর রহমানের সভাপতিত্বে বিনামুল্যে চিকিৎসাসেবা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাপড়ি, তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান, ওসি (তদন্ত) আবুল কালাম আযাদ, তেতুঁলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইউপি সদস্য দেলোয়ার হোসেন সোন প্রমুখ।

বিশিষ্ঠ ব্যবসায়ী আলহাজ্ব মিজানুর রহমানের অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন তালা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান। সার্বিক তত্বাবধায়নে ছিলেন কলিয়া আদর্শ যুব সংঘের সেচ্ছাসেবীরা।

ক্যাম্পে ফ্রি চিকিৎসা নিতে কলিয়া গ্রামসহ আশেপাশের কয়েকটি গ্রামের মানুষ ভিড় জমায়।

সবাইকে চিকিৎসা দিতে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আগত ২ জন বিশেষজ্ঞ ডাক্তার নিয়োজিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

খুলনার ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন

খুলনার ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি কাজী আবদুল্লাহ, সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেনসহবিস্তারিত পড়ুন

তালায় সমবায়ের মাধ্যমে ১৫০ জনকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে

সাতক্ষীরার তালায় সমবায়ের মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর টেকসই কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার অধীন সাতটি উপজেলা ও একটি পৌরসভাবিস্তারিত পড়ুন

  • তালায় সুশীল প্রকল্পের সমাপনী অনুষ্ঠান
  • তালায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, কয়েক মাসেই ফাটল
  • তালায় ৪৫টি স্কিমে ২০ লাখ টাকা বিনিয়োগ, ৪০টি গ্রাম প্রকল্পে পুনর্বিনিয়োগ ৪৫ লাখ
  • তালায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, কনস্টেবলসহ আটক ২
  • তালায় মেয়ের মৃ*ত্যুর বিচার দাবি, জামিনে থাকা আসামিদের বিরুদ্ধে হুমকির অভিযোগ
  • তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে বর ও কনের পিতার কারাদণ্ড
  • তালা প্রেসক্লাবে ২ লাখ টাকা বরাদ্দ দিলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব
  • তালায় ৫০টি চায়না দুয়ারি ও ১০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস, উচ্ছেদ ১০ অবৈধ স্থাপনা
  • তালায় মিলেনিয়াম ইউরেকা ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা
  • সাংবাদিকদের নিয়ে কটূক্তি, ঠিকাদারদের কাছ থেকে কমিশন আদায়ের অভিযোগ—তালা এলজিইডির মিজানকে ঘিরে তোলপাড়
  • তালায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা, নদীর দুই পাড়ে মানুষের ঢল
  • তালায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা