রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় মেডিকেলে চান্সপ্রাপ্ত দুই শিক্ষার্থীকে সংবর্ধণা

তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয় থেকে ২০২১-২০২২ ইং শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় চান্সপ্রাপ্ত দুই শিক্ষার্থী অমিত সাধু ও অনিক রায়কে সংবর্ধণা দিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকালে তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয় হলরুমে শিক্ষার্থীদের উপস্থিতিতে এ সংবর্ধণা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ এনামুল ইসলাম। বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক রেজাউল করিম, লক্ষ্মণ চন্দ্র রায়, আশরাফুল ইসলাম, কালিদাস মন্ডল, প্রভাষক আব্দুল সবুর, মোশারফ হোসেন, মশিয়ার রহমান প্রমুখ। সংবর্ধণা অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অমিত সাধু খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনির নাছিরপুর গ্রামের প্রদীপ সাধুর ছেলে। সে ২৮৬.২৫ টেস্ট স্কোর নিয়ে ৮০তম নিয়ে ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছে। অনিক রায় চৌধুরী তালা উপজেলার মাগুরা গ্রামের অচিন রায় চৌধুরী ছেলে। সে ৭৪ টেস্ট স্কোর নিয়ে ২৪৪৪ তম নিয়ে খুলনা মেডিকেল কলেজে চান্স পেয়েছে। শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম বলেন, ‘শিক্ষর্থী ও প্রতিষ্ঠানের শিক্ষকদের যৌথ প্রচেষ্টায় শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবছরই সফলতা বয়ে নিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় চলতি বছরও ঢাকা মেডিকেল কলেজে ও খুলনা মেডিকেল কলেজের দুই শিক্ষার্থী চান্স পেয়েছে। আমরা চাই আগামীতেও শিক্ষার্থীরা এ ধারাবাহিকতা ধরে রাখুক। আমরা তাদের সফলতা কামনা করছি।’

একই রকম সংবাদ সমূহ

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশপ্রেমিক জনগণ, জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহিমূলক গণতান্ত্রিকবিস্তারিত পড়ুন

নড়াইলে জাসাস নেতাসহ দুই হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মানববন্ধন

নড়াইল জেলার কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেলবিস্তারিত পড়ুন

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতেবিস্তারিত পড়ুন

  • প্রয়োজনে বিরোধীদলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: শাহে আলম
  • নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর
  • মালয়েশিয়ার কথা বলে সপ্তাহখানেক সাগরে ঘুরিয়ে ৭২ জনকে কক্সবাজারে নামিয়ে দিল পাচার চক্র
  • কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকা
  • সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত টুঙ্গিপাড়া থানা, বন্ধ কার্যক্রম
  • জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে: গোপালগঞ্জে আইজিপি
  • দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী
  • কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত
  • দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে : রাষ্ট্রপতি
  • আদালতের রায় মানতে বাধ্য মিয়ানমার, নইলে ফল ভালো হবে না: খলিলুর রহমান
  • আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: গোপালগঞ্জে আইজিপি