শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালা শিক্ষক কর্মচারী ক্রেডিট ইউনিয়নের নির্বাচন; রহমান সভাপতি, জাহিদ সম্পাদক

সেলিম হায়দার : তালা উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ব্যবস্থাপনা কমিটি’র নির্বাচন শনিবার (৯ ডিসেম্বর) সম্পন্ন হয়েছে। সভাপতি পদে সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক পদে জাতপুর সমকাল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, তালা প্রেস ক্লাবের সহ-সভাপতি ও দৈনিক ইত্তেফাক পত্রিকার তালা উপজেলা প্রতিনিধি গাজী জাহিদুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। উপজেলা আনছার ভিডিপি হলরুমে সকাল ১০ টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। সমিতির ২৩০ জন সদস্য ভোটারের মধ্যে ২১৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
প্রাপ্ত তথ্যে জানা যায়, সভাপতি পদে আব্দুর রহমান চেয়ার প্রতিক নিয়ে ১০৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি অধ্যক্ষ বিধান চন্দ্র সাধু ছাতা প্রতিকে পান ৯৭ ভোট। সাধারণ সম্পাদক পদে গাজী জাহিদুর রহমান হারিকেন প্রতিকে ১৩৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আবু তালেব মাছ প্রতিকে পান ৭৪ ভোট। সহ-সভাপতি পদে মোঃ কামরুল ইসলাম ১২৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শেখর চন্দ্র দেবনাথ দেয়ালঘড়ি প্রতিকে পান ৮১ ভোট। কোষাধ্যক্ষ পদে স্বপন কুমার মিত্র হাতপাখা প্রতিকে ১১১ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সূর্যকান্ত পাল কাপপিরিচ পদে পান ৯৩ ভোট। পরিচালক পদে এম এম মুজিবুর রহমান বই প্রতিকে ৯৭ ভোট ও সাইদুর রহমান মোরগ প্রতিকে ৯০ ভোট পেয়ে নির্বাচিত হন। শ্রীকান্ত কুমার সরকার আম প্রতিকে ৮০ ভোট ও এম এম ইয়ামিন বল প্রতিকে পান ৮০ ভোট।
নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন তালা উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম। সহকারী প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন, অজয় কুমার ঘোষ ও মামুনুর রহমান।
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন প্রিজাইডিং অফিসার মোঃ রফিকুল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাতের সম্পাদক জি এম নুর ইসলাম বৃহস্পতিবার দুপুরেবিস্তারিত পড়ুন

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

তালার উন্নয়নের সঙ্গে প্রেসক্লাব ভবনেরও উন্নয়ন হবে: হাবিবুল ইসলাম হাবিব

তালা প্রেসক্লাবের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)বিস্তারিত পড়ুন

  • তালায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত
  • তালায় প্রতিবন্ধী সনাক্তকরণ জরিপ অনুষ্ঠিত
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালার সাবেক চেয়ারম্যান রিয়াজুল ইসলামের মৃত্যু, শেষ বিদায়ে মানুষের ঢল
  • শেখ রিয়াজুল ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • তালায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধ*র্ষ*ণচেষ্টা, যুবক আটক
  • তালায় অনগ্রসর সম্প্রদায়ের নারী অধিকার ফোরামের মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ
  • তালায় প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার উপহার দিল সাপোর্ট হিউম্যানিটি ফাউন্ডেশন
  • পাটকেলঘাটার আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটি সভাপতি আরিফুল ইসলাম
  • মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তালা প্রেসক্লাবের অভিনন্দন
  • তালার দলুয়া শহীদ জিয়াউর রহমান কলেজে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
  • তালায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা