তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু


টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব চলছে। শুক্রবার বাদ ফজর ইজতেমার আজকের কার্যক্রম শুরু হয় বাংলাদেশের মাওলানা জিয়াউল হকের আম বয়ানের মধ্য দিয়ে।
ইজতেমার মুরুব্বী রফিকুল ইসলাম জানান, রবিবার (১৫ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে প্রথম পর্ব। এই তিনদিন তাবলীগ জামাতের শীর্ষস্থানীয় মুরুব্বিরা আখলাক, ঈমান ও আমলের ওপর বয়ান করবেন।
এদিকে ঘন কুয়াশা ও শীত উপেক্ষা করে দেশ-বিদেশের বিভিন্ন জায়গা থেকে মুসলিম উম্মার দ্বিতীয় বৃহৎ সমাবেশে যোগ দিতে তুরাগ তীরে এসেছেন লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি। কানায় কানায় পূর্ণ পুরো ময়দান। ইজতেমার ময়দানে জায়গা না পেয়ে হাজার হাজার মানুষ ফুটপাত, খালি জায়গা ও রাস্তার পাশেই দলে দলে অবস্থান নিয়েছে।
একইভাবে আগামী ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইজতেমার দ্বিতীয় পর্ব।
তিন দিন বয়ান শেষে ২২ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশপ্রেমিক জনগণ, জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহিমূলক গণতান্ত্রিকবিস্তারিত পড়ুন

সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আজ সন্ধ্যায় সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি মির্জা ফখরুলবিস্তারিত পড়ুন

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতেবিস্তারিত পড়ুন


