বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তৃণমূলে যোগ দিলেন মেঘালয়ের সাবেক মুখ্যমন্ত্রীসহ কংগ্রেসের ১২ বিধায়ক

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে ১৭ জন কংগ্রেস বিধায়কের মধ্যে ১২ জন পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে যোগ দিয়েছেন।

বুধবার (২৪ নভেম্বর) রাতে তৃণমূল কংগ্রেসে যোগ দেন তারা।

খবর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির।

কংগ্রেস শিবিরকে আরও একটি বিশাল ধাক্কা দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। যার ফলে মেঘালয় রাজ্যে বিরোধীর আসনে এখন তৃণমূল।

সূত্রের খবর, বৃহস্পতিবার মেঘালয় যাচ্ছেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। দুপুরে সাংবাদিক সম্মেলন করবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা। সেখানেই সরকারি ভাবে যোগাদানের ঘোষণা হতে পারে।

৬০ আসন বিশিষ্ট মেঘালয় বিধানসভায় কংগ্রেসের বিধায়ক সংখ্যা ১৮।

২০২৪-এর লোকসভা ভোটকে টার্গেট করে পশ্চিমবঙ্গের বাইরেও শক্তি বাড়াচ্ছে তৃণমূল। ইতিমধ্যে ত্রিপুরা এবং গোয়ায় ভিত শক্ত করার কাজ শুরু করেছে ঘাসফুল শিবির।

মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে সম্প্রতি তৃণমূলে যোগ দিয়েছেন কংগ্রেস নেতা কীর্তি আজাদ, প্রাক্তন সাংসদ অশোক তানওয়ার।

গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনো ফালেরিও এবং কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব যোগ দিয়েছেন তৃণমূলে। তাঁদের রাজ্যসভায় পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এছাড়া গোয়ায় তৃণমূলে যোগ দিয়েছেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ এবং জাতীয় দলের প্রাক্তন সাঁতারু তথা অভিনেতা নাফিসা আলিও।

একই রকম সংবাদ সমূহ

পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাবিস্তারিত পড়ুন

বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র

ভারতের সঙ্গে বাণিজ্য হ্রাস এবং মার্কিন পণ্যের আমদানি নাটকীয়ভাবে বৃদ্ধি পাওয়ার ফলেবিস্তারিত পড়ুন

আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য

ডাবলিন সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে মন্তব্য করেছেন।বিস্তারিত পড়ুন

  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা