বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

থানায় বিয়ের আবেদন যুবকের! যে কোনো মেয়েকেই বিয়ে করতে রাজি

৩২ বছর বয়স হয়ে গেলেও এখনো জীবনসঙ্গী জোগাড় করতে পারেননি অনিল। বিয়ে করতে চাইলেও মেয়ে খুঁজে পাচ্ছেন না। তাই উপায় না পেয়ে থানায় হাজির হলেন তিনি। পাত্রী খুঁজে দিতে পুলিশের কাছে করলেন আবেদন!

ঘটনাটি ঘটেছে ভারতের কেরালার কোল্লাম জেলায়।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, অনিলের বাবা-মা নেই। তারা অনেক আগেই মারা গেছেন। এরপর থেকে একাই থাকেন তিনি। আত্মীয় স্বজনরাও অনিলের খোঁজ খবর নেয় না।

তাই একাকিত্ব জীবনের দুঃখ ঘোচাতে বিয়ে করতে চান অনিল। পরিবার পরিজন এমনকি বন্ধুবান্ধবের কাছে বিয়ের কথা বলেও লাভ হয়নি। অগত্যা পুলিশের দ্বারস্থ হলেন অনিল। থানায় গিয়ে রীতিমতো লিখিত আবেদন জানালেন তিনি।

সকালে বাড়িতে বাড়িতে পত্রিকা বিলির পাশাপাশি অনিল লটারি বিক্রি করেন। কেন্দ্রীয় সরকারের থেকে অনুদান পান। এভাবে তার নিজের জীবন মোটামুটি চলে যায়।

তবে জন্ম থেকেই অনিল এক চোখে কিছুটা কম দেখেন। এ কারণেই হয় তো পাত্রী পাচ্ছেন না বলে মনে করেন অনিল।

পুলিশকে অনিল জানিয়েছেন, তিনি বিয়ে করতে চান। যে কোনো মেয়েকেই বিয়ে করতে রাজি তিনি। এমনকি এতিম হলেও আপত্তি নেই তার।

পুলিশ জানিয়েছে, অনিলের অভিযোগের সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। বিষয়টি ‘ঘটক’ ও স্থানীয়দের জানানো ছাড়া তাদের কিছু করার নেই।

একই রকম সংবাদ সমূহ

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ

নয়া দিল্লিতে বাংলাদেশের প্রস্তাবিত পরবর্তী হাইকমিশনার আসাদ আলম সিয়ামের নিয়োগে ভারতের সম্মতিরবিস্তারিত পড়ুন

পশ্চিমবঙ্গে অনিয়মের অভিযোগে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ

বিভিন্ন অনিয়ম, গঠনতান্ত্রিক ত্রুটি এবং নিয়মবিধি না মানার সুনির্দিষ্ট অভিযোগে পশ্চিমবঙ্গের ২৫২টিবিস্তারিত পড়ুন

  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু
  • ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, সিদ্ধান্ত শিগগির: চিফ হুইপ
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না, অনুকূল পরিবেশ হলেই ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী
  • কলকাতায় হোটেল পেতে সমস্যা, তবু নিউমার্কেটে বাংলাদেশিদের উপচেপড়া ভিড়
  • যথাসময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন: দীনেশ ত্রিবেদী
  • দিল্লিতে ছয়তলা ভবন ধস, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা শিক্ষার্থীদের ফোনে বাঁচার আকুতি
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • ২০১৩ সালের চুক্তির আওতায় হাসিনাকে কি ফেরত পাঠাবে ভারত
  • ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন