শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দক্ষিণ আফ্রিকার মাটিতে টাইগারদের ঐতিহাসিক সিরিজ জয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো ঐতিহাসিক সিরিজ জয় করেছে টাইগাররা। এদিন সিরিজের তৃতীয় ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষে ৯ উইকেটের বিশাল জয় পায় তামিম ইকবালের দল।

এর আগে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে টাইগারদের বোলিং তোপের মুখে মাত্র ১৫৪ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ দল ৯ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায়।

এদিন লিটন-তামিম জুটি প্রোটিয়াদের বিপক্ষে নিজেদের করা ৯৫ রানের পার্টনারশিপের রেকর্ড ভেঙে গড়লেন ১২৭ রানের পার্টনারশিপের রেকর্ড। লিটন দাস ব্যক্তিগত ৪৮ রানে সাজঘরে ফিরলেও টাইগার অধিনায়ক তামিম সাকিবকে সঙ্গে নিয়ে খেলা শেষ করে মাঠ ছাড়েন। এর আগে ৮২ বল খেলে ১৪টা চারের মারে ৮৭ রান করেন। অপরপ্রান্তে সাকিব করেন ১৮ রান।

সিরিজ নির্ধারণী ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। একই সাথে তিনি সিরিজ সেরাও হন তিনি।

এদিন আগে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি প্রোটিয়ারা। মালান ডি ককের শুরুটা ভালোই ছিল।

তবে মেহেদী মিরাজ আগের ম্যাচের ম্যাজিকাল ডি কককে সেঞ্চুরিয়নে সুবিধা করতে দেননি। তারপর এগিয়ে আসেন বাংলাদেশর পেস বিপ্লবের অগ্রনায়ক তাসকিন আহমেদ, ধারাবাহিক আঘাতে কোণঠাসা প্রোটিয়ারা।

ক্যারিয়ারের দ্বিতীয় পাঁচ উইকেটের মাইলফলকে তাসকিন। সাকিবও থাকলেন দারুণ কিপটে মুডে, সাথে দুই উইকেট। শরীফুলও চোখে পড়ার মতো ভালো বল করেছেন।

সবমিলিয়ে প্রথম ওয়ানডের মতো শেষ ওয়ানডেতেও দারুণ টিমওয়ার্ক বোলিংয়ে। পেস-স্পিন মেলবন্ধন। দশেমিলে করা কাজের ফলটাও হলো দারুণ, ১৫৪ রানের বেশি যাওয়া হলো না প্রোটিয়াদের।

পরের গল্প কেবল স্বর্গীয়! সেঞ্চুরিয়নে নেমে এলো এক রূপকথার রাত, প্রোটিয়া ডেরায় রচনা হলো টাইগারদের স্বর্গীয় নীড়। যে নীড় গড়তে সাকিব পরিবারের চার সদস্য অসুস্থ থাকার পরও দেশে ফেরেননি, তাসকিন যে ম্যাচে খেলেছেন আইপিএলে খেলার মতো লোভনীয় প্রস্তাব হেলায় ফিরিয়ে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: ‘গ্রাম বাংলার ঐতিহ্য রাখো ধরি, চলো সবাই কাবাডি খেলি,বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

কলারোয়ার কেঁড়াগাছি‌ প্রীতি ফুটবল ম্যাচে ২-১ গোলে সুলতানপুরকে হারিয়ে স্বাগতিকদের জয়লাভ। ICTবিস্তারিত পড়ুন

  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • বিপিএল বাদেই বছরে ৩৫-৪০ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা : তামিম
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা