বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দক্ষিণ আফ্রিকায় ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এই জয়ের আগে দক্ষিণ আফ্রিকার মাঠে বাংলাদেশ কোনো ফরম্যাটে জয়ের দেখা পায়নি।

এদিন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়নের মাঠে ৩৮ রানের বিশাল জয় তুলে নিয়েছে তামিম ইকবালের দল।

মেহেদি হাসান মিরাজ ও তাসকিন আহমেদের বোলিং তোপের মুখে ৩১৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ২৭৬ রানে থেমে যায় দক্ষিণ আফ্রিকা।

এদিন প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ রান করেন রাসি ফন ডার ডুসেন। তিনি ব্যক্তিগত ৮৬ রান করে তাসকিনের বোলে ক্যাচ আউট হন।

টাইগার বোলার মেহেদি হাসান মিরাজ ৯ ওভার বল করে ৬১ রান খরচে সর্বোচ্চ ৪ উইকেট তুলে নেন প্রোটিয়া বাহিনীর। এরপর তাসকিন আহমেদ ১০ ওভার বল করে ৩৬ রানের খরচায় তুলে নেন প্রোটিয়াদের গুরুত্বপূর্ণ তিন উইকেট।

সর্বশেষ মাহমুদউল্লাহ’র বোলে এলবিডব্লু-এর ফাঁদে পড়েন কেশব মহারাজ। এতেই অল ৭ বল বাকী থাকতেই অলআউট হয়ে যায় প্রোটিয়ারা।

এদিন টাইগার অধিনায়ক তামিম বোলারদের ব্যবহার করেছেন দারুণভাবে। গুরুত্বপূর্ণ সময়ে ব্রেকথ্রুও এনে দিয়েছেন তাসকিনরা।

এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ লিটন দাস, সাকিব আল হাসান ও ইয়াসির আলীর তিন অর্ধশতকে ৩১৪ রান করে। শুরুতে তামিমের পর শেষদিকে অবদান রাখেন মিরাজ, মাহমুদউল্লাহ, আফিফরা। বাংলাদেশ গড়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ ৩১৪ রান।

সব মিলিয়ে দলীয় পারফরম্যান্সে দুর্দান্ত বাংলাদেশ পেল সেঞ্চুরিয়নে দুর্দান্ত জয়।

একই রকম সংবাদ সমূহ

সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

অবশেষে শেষ হলো কোয়ার্টার ফাইনালের লড়াই। তবে অঘটন দেখেনি ২০২৬ বিশ্বকাপ! ফিফাবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে আরও এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা। রুদ্ধশ্বাসবিস্তারিত পড়ুন

ভারতকে হোয়াইটওয়াশ করে র‌্যাঙ্কিংয়ে ইংল্যান্ড শীর্ষে

ভারতের বিপক্ষে সিরিজ জয়ের মাধ্যমে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছে ইংল্যান্ড।বিস্তারিত পড়ুন

  • কুমিল্লায় আর্জেন্টিনা-মিশর ম্যাচ ঘিরে সংঘর্ষে যুবক নিহত
  • আর্জেন্টিনার সঙ্গে ম্যাচের রেফারিং তদন্ত দাবি মিশরের
  • ‘ফিলিস্তিনিদের জন্য অনুভব না থাকলে সে মানুষ নয়’
  • চূড়ান্ত হলো শেষ ষোলোর লাইনআপ, দেখে নিন কবে কখন কোথায় ম্যাচ
  • আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে
  • দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হার, লজ্জার রেকর্ডে বাংলাদেশ
  • জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল
  • মেসি জাদুতে জর্ডানকে উড়িয়ে শতভাগ জয়ে গ্রুপসেরা আর্জেন্টিনা
  • অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি
  • দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি
  • মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা