শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দরগাহপুর কলেজিয়েট স্কুলে হ-য-ব-র-ল অবস্থা, অভিভাবক-শিক্ষার্থীদের উদ্বেগ

আশাশুনি ব্যুরো : আশাশুনি উপজেলার গুণীজন পল্লী হিসাবে এক সময়ের সুপরিচিত দরগাহপুর গ্রামে অবস্থিত দরগাহপুর শ্রীধরপুর খাসবাগান রামনগর হোসেনপুর (এসকেআরএইচ) কলেজিয়েট স্কুলের পরিবেশ আবারও শিক্ষাদানের প্রতিকূলে অবস্থান নিয়েছে। ফলে নিয়মিত ক্লাশ পরিচালনা, শৃংখলা বজায় রাখা ও অফিস পরিচালনায় কালোমেঘের ঘনঘটা লক্ষ্য করা যাচ্ছে।

প্রতিষ্ঠানটির সুনাম সুখ্যাতি অনেক দূর গড়িয়েছিল। সাবেক অধ্যক্ষ প্রয়াত আবুল কাশেম দায়িত্ব পালনকালে প্রতিষ্ঠানের শনৈঃ শনৈঃ উন্নতি নজরে এসেছিল। প্রতিষ্ঠানটিতে এলাকার বাইরের শিক্ষার্থীদের আগমন বেশ বেড়ে গিয়েছিল। তাঁর মৃত্যুর পর বেশ কিছুদিন ভারপ্রাপ্ত অধ্যক্ষ দায়িত্ব পালন করেন। তিনিও পূর্বের অবস্থা ধরে রাখতে চেষ্টায় কার্পণ্য করেননি। গভর্ণিং বডিও প্রতিষ্ঠানের শুরু থেকে দরদদিয়ে দায়িত্ব পালন করে এসেছেন। এক পর্যায়ে জুলফিকর আলী গাজী অধ্যক্ষ হিসাবে যোগদান করেন। কিছুদিনের মধ্যে অন্তঃকলহ ও অভিভাবক-সচেতন মানুষের সাথে নানান দ্ব›েদ্বর বহিঃ প্রকাশ ঘটতে থাকে। শিক্ষকদের মধ্যেও বিভাজন শুরু হয়। বিষয়টি আইন আদালত পর্যন্ত গড়ায়। এবং মহামান্য হাইকোর্ট কর্তৃক তাকে বরখাস্ত করা হয়। এসব ছিল বেশ আগের ঘটনা। এরপর ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে দায়িত্ব প্রাপ্ত হন শিক্ষক গৌরপদ মন্ডল। সামান্য কিছু সমস্যা থাকলেও ভালভাবে চলে আসছিল প্রতিষ্ঠানটি। কিন্তু সম্প্রতি আবার দেখাদিয়েছে দুর্গতি, দুঃসংবাদ ও বিশৃংখলা।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ শারীরিক অসুস্থতার কারণে গত ২ আগষ্ট হতে ৩০ আগস্ট পর্যন্ত ছুটি নিয়ে প্রতিষ্ঠানে অনুপস্থিত আছেন। গত ৬ আগস্ট স্কুল এন্ড কলেজ খোলা হয়। ৬, ৭ ও ৮ আগস্ট শিক্ষকরা হাজিরা খাতায় স্বাক্ষর করেন। ১১ আগস্ট থেকে ১৫ আগস্ট খাতা বাইরে না থাকায় কলেজ সেকশানের শিক্ষকরা হাজিরা খাতায় স্বাক্ষর করতে পারেননি বলে শিক্ষকরা জানান। স্কুল শাখার ন্যায় কলেজ শাখাও যথারীতি পরিচালিত হলেও শিক্ষার্থীদের অনীহা লক্ষ্য করা গেছে। অধ্যক্ষ না থাকায় নবীণ বরণ অনুষ্ঠান এখনো করা সম্ভব হয়নি। নানাবিধ পরিবেশ এর প্রকাশ্য রূপ দেখা যায় ২৮ আগস্ট বুধবার। একাধিক সূত্রে জানাগেছে, এদিন কলেজ শাখার বাঁকা এলাকার শিক্ষার্থীদের সাথে দরগাহপুর এলাকার শিক্ষার্থীদের মধ্যে বাদানুবাদ ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের কয়েকজন ছাত্র আহত হয়েছে বলে জানাগেছে। সেনা বাহিনীর কর্মকর্তা ও সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।
একই সূত্রে জানাগেছে, অপরদিকে মহামান্য হাইকোর্ট পর্যন্ত গড়ান মামলায় বরখাস্ত হওয়া সাবেক অধ্যক্ষ জুলফিকর আলী গাজী গত ১১ আগস্ট প্রতিষ্ঠানে আকস্মিক ভাবে উপস্থিত হয়েছেন। ভারপ্রাপ্ত অধ্যক্ষের কার্যালয় তালাবদ্ধ থাকায় তিনি শিক্ষকদের সাথে বসে সময় কাটাচ্ছেন। তার আগমনের ফলে প্রতিষ্ঠানে নতুন আলোচনার উদ্ভব হয়েছে। সবমিলে প্রতিষ্ঠানটিতে নানা ঘটনা, দুর্ঘটনা ও কার্যক্রম দেখা দেওয়ায় কেমন যেন হ-য-ব-র-ল পরিস্থিতির পূর্বাভাস আছড়ে পড়তে চাইছে। সংশ্লিষ্টরা ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ প্রতিষ্ঠানের সুন্দর পরিবেশ ফিরিয়ে আনতে উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?

চলতি মাসের শুরুতে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে পাঠানো একটি বার্তা দ্রুত কূটনীতিকবিস্তারিত পড়ুন

নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, নারীদের উন্নয়নবিস্তারিত পড়ুন

  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান