শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দাম বৃদ্ধিতে চরম বিপাকে রাজগঞ্জের গ্যাস ব্যবহারকারিরা

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে এলপি গ্যাসের দাম অস্বাভাবিক বৃদ্ধিতে ব্যাবহারকারিরা চরম বিপাকে পড়েছে।
গ্যাস ব্যবহারকারিরা বলছেন- দফায় দফায় দাম বাড়ছে গ্যাসের। এতে আমরা চরম বিপাকে রয়েছি।

এদিকে রাজগঞ্জ এলাকার নাগরিক সমাজের নেতৃবৃন্দ বলছেন- সরকারের সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বরত কর্তৃপক্ষের সঠিক নজরদারি না থাকার কারণে দফায় দফায় এলপি গ্যাসের দাম বাড়ছে। ফলে চরম ভোগান্তিতে গ্যাস ব্যবহারকারিরা।

রাজগঞ্জ বাজারের গ্যাস ব্যবসায়ীরা জানান- সিলিন্ডার প্রতি এলপি গ্যাসের দাম বাড়তে বাড়তে বর্তমান ১২০০ টাকায় দাড়িয়েছে। গ্যাসের দাম বাড়ার কারণে ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে জানান। কারণ লাভ সীমিত হলেও পূর্বের তুলনায় বিনিয়োগ বেশি করতে হচ্ছে। তারপরও বিক্রি আগের তুলনায় অনেক কম।

রাজগঞ্জ এলাকার গ্যাস ব্যবহারকারি ও ক্রেতা গোলাম মোস্তফা জামাল, আবুল হাসান, ইয়াছিন আলম, লুৎফর রহমানসহ অনেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন- আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কথা বলে এ দেশের প্রাইভেট গ্যাস কোম্পানিগুলো তাদের খেয়াল খুশিমত দাম বাড়াচ্ছে। সরকারের নজরদারি না থাকার কারণে গ্যাসের দাম দফায় দফায় বাড়ছে আর সাধারণ মানুষের দুর্ভোগ বেড়ে যাচ্ছে।

এদিকে গ্যাসের দাম বৃদ্ধির সাথে সাথে জ্বালানী কাঠের দামও বাড়ছে। গ্যাসের দাম বাড়ার কারণে গ্যাস ব্যবহারকারীরা গ্যাসের ব্যবহার কমিয়ে দিয়ে কাঠে রান্নায় আগ্রহী হলেও সেখানে দেখা দেয় বিপত্তি। কাঠ ব্যবসায়ীরাও সুযোগ বুঝে অধিক দামে কাঠ বিক্রি শুরু করেছে।

সব মিলিয়ে চরম বিপাকে রাজগঞ্জ এলাকার সাধারণ মানুষ। এগুলোর যৌক্তিক দাম ও নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন তারা।

একই রকম সংবাদ সমূহ

পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পারখাজুরাবিস্তারিত পড়ুন

ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপা আলিম মাদ্রাসার প্রাক্তন ছাত্রী মোছাঃবিস্তারিত পড়ুন

কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ছয়জনের মরদেহ দেশে আনা হয়েছে। শনিবার (২২ আগস্ট)বিস্তারিত পড়ুন

  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার