বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দুঃস্থ-অসহায় নারী-পুরুষকে পুনর্বাসনে খুলনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মানবিক সহায়তা

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, খুলনা মহানগর শাখার উদ্যোগে প্রতি বছরের ন্যায় মাহে রমজানে কিছু দুঃস্থ-অসহায় নারী-পুরুষকে পুনর্বাসনের লক্ষ্যে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। ১৫ এপ্রিল ২০২৩ বিকেল ৩ টায় খুলনা প্রেস ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে ফাউন্ডেশনের মহানগর সভাপতি আলহাজ¦ গাজী আলাউদ্দিন আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার জনাব মোঃ মাসুদুর রহমান ভ‚ঞা, বিপিএম-সেবা। এ ছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সরদার রকিবুল ইসলাম ও ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ তাজুল ইসলাম।

সংগঠনের সদস্যদের নিজস্ব অর্থায়নে ও সার্বিক সহযোগিতায় এ পুনর্বাসন কার্যক্রমের আওতায় অসহায় নারী-পুরুষকে সেলাই মেশিন, ব্যবসায়িক সরঞ্জাম, ঔষধ ও চিকিৎসা সামগ্রী প্রদান, প্রতিবন্ধীদের আর্থিক সহায়তা, অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের প্রয়োজনীয় নতুন বই কিনে দেয়া, কয়েকজন অসহায় মানুষকে ব্যবসায়িক কার্যক্রম সচল রাখার জন্য নগদ অর্থ প্রদান এবং একজন অস্বচ্ছল মেয়ের বিয়ের আংশিক খরচ প্রদান করা হয়।

ফাউন্ডেশনের খুলনা মহানগর সাধারণ সম্পাদক এম. এ. মান্নান বাবলু’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন উপদেষ্টা রোটাঃ এস এম শাহনওয়াজ আলী, আলহাজ¦ রোটাঃ ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার ও ডাঃ এ টি এম মঞ্জুর মোর্শেদ, সহ-সভাপতি ও অনুষ্ঠানের আহবায়ক আলহাজ¦ রোটাঃ সরদার আবু তাহের, জি এম মোজাহিদুল ইসলাম, সৈয়দ মিজানুর রহমান, মোঃ হেলাল উদ্দিন, মোঃ হাসানুর রহমান তানজির, ইলিয়াছ হোসেন লাবু, শাহিন আলম বাবু, অনুষ্ঠানের সদস্য সচিব আজাদুল হক আজাদ, মোঃ হুমায়ুন কবির বালী, আব্দুর রাজ্জাক জোদ্দার, মোঃ মনির হোসেন, মোঃ বদিউজ্জামান লাবলু, একরামুল হোসেন লিপু, অলোকা রাণী দাস, মোঃ হুমায়ুন কবীর, মোঃ সরওয়ার হোসেন, বিমল মল্লিক, মেহ্দী হাসান, কাজী আব্দুল মান্নান, মোঃ আকবর আলী, মোঃ লিটন হোসেন ও মোঃ ফিরোজ আহমেদ এবং খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাসান আল-মামুন।

অনুষ্ঠানের প্রধান অতিথি তাঁর বক্তৃতায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের এ ধরণের মানব কল্যাণমূলক কার্যক্রমের ভ‚য়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখতে কেএমপি’র সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

একই রকম সংবাদ সমূহ

তরুণদের অংশগ্রহণে খুলনায় তিন দিনব্যাপী ‘স্বাধীনতা প্রকল্প’ প্রশিক্ষণ

মানবাধিকার, নাগরিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ে তরুণদের সচেতনতা বাড়াতে খুলনায় অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

খুলনা বিশ্ববিদ্যালয়ে জলবায়ু-সহনশীল খাদ্যব্যবস্থা শীর্ষক সংলাপ

বাংলাদেশে জলবায়ু-সহনশীল খাদ্যব্যবস্থা গড়ে তুলতে এগ্রোইকোলজি চর্চা বাড়ানোর পাশাপাশি কৃষক হিসেবে নারীরবিস্তারিত পড়ুন

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বলে মন্তব্য করেছেন আইন, বিচারবিস্তারিত পড়ুন

  • বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ
  • পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী
  • নিরাপদ খাদ্য নিয়ে কাজ করবে খুলনা-ইতালির মিলান
  • প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থী পাবে পুষ্টিকর খাবার: ববি হাজ্জাজ
  • গণভোটে হ্যাঁ ভোট দেবেন, আবার মানবেন না— এটা মুনাফেকি: গোলাম পরওয়ার
  • খুলনার দিঘলিয়া উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
  • চালু হচ্ছে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল, সৃষ্টি হবে ১১ হাজার মানুষের কর্মসংস্থান
  • খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • খুলনায় পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু
  • খুলনার বিএল কলেজের দুই ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা
  • হত্যার পর মেয়ের বস্তাবন্দি লাশ গুমের জন্য মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা