বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মহাত্মা গান্ধী আন্তর্জাতিক পুরস্কার পেলেন কলারোয়া পৌর কমিশনার আলফাজ উদ্দীন

সমাজসেবায় বিশেষ অবদানের জন্য মহাত্মা গান্ধী আন্তর্জাতিক পুরস্কার-২০২৩ পদকে ভূষিত হয়েছেন কলারোয়া পৌরসভার কাউন্সিলর আলফাজ উদ্দীন। ২৮ ফেব্রুয়ারী বিকেল ৩টায় কলকাতার পশ্চিমবঙ্গের রোটারিসদন মিলনায়তনে “সাউথ এশিয়া সোস্যাল কালচারাল কাউন্সিল” আয়োজিত ‘ভারত-বাংলাদেশ সাম্প্রীতি উৎসব-২০২৩, এ দুই বাংলার গুণীজন ব্যক্তিদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে তাকে এই পদকে ভূষিত করা হয়।
অনুষ্ঠানে সাউথ এশিয়া সোস্যাল কালচারাল কাউন্সিলের মাহসচিব এম.এইচ আরমান চৌধুরীর সভাপতিত্বে ও কলকাতা-ভারতের সিডিডিআর এর চীফ কো-অর্ডিনেটার দীপা দাস এর পরিচালনায় সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে কলারোয়া পৌরসভার কাউন্সিলর আলফাজ উদ্দীন অতিথিদের কাছ থেকে এই পদক, ক্রেষ্ট ও সনদপত্র গ্রহণ করেন।

এর আগেও কাউন্সিলর আলফাজ উদ্দিন সমাজ সেবায় শ্রেষ্ঠ কাউন্সিলর হিসাবে বিশেষ অবদানের জন্য সাউথ এশিয়া গোল্ডেন পিস এ্যাওয়ার্ড, আন্তর্জাতিক মাতৃভাষা পদক, শেরে বাংলা গোলেডেন এ্যাওয়ার্ডে ভূষিত হয়েছিলেন।

এই সন্মাননা গ্রহনের প্রতিক্রিয়ায় এক সংক্ষিপ্ত বক্তব্যে কাউন্সিলর আলফাজ উদ্দিন বলেন-আমার এ সম্মাননা স্বারক আমি আমার পৌরসভার অধিবাসীদের জন্য উৎসর্গ করলাম। কারণ পৌরবাসির জন্য ভাল কাজের স্বীকৃতি স্বরুপ আমার এই পুরস্কার।
তিনি আরো বলেন-আমি আমৃত্যু আমার পৌরবাসির কল্যাণেকাজ করতে চাই।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল

পরিকল্পিত সন্ত্রাস-সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল। ICT কোচিংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টার মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম