শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দুপুরে পুরোপুরি বন্ধ হয়ে গেল পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র

কয়লা সংকটে শেষ-মেষ বন্ধই হয়ে যাচ্ছে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র। দুপুর সাড়ে ১২টা থেকে কেন্দ্রটি সাময়িক সময়ের জন্য পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এক প্রকৌশলী।

সোমবার (৫ জুন) সকালে তিনি জানান, কেন্দ্রটি সব মিলিয়ে বেলা ১২টা পর্যন্ত চালানো যাবে। কয়লা সংকটে এর আগে তিন দফা রামপাল বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যায়। কিন্তু এবারই প্রথম পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র বন্ধ হচ্ছে।

গত কয়েক দিন ধরেই দেশে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র বন্ধের বিষয়টি আলোচনা হচ্ছে। বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদও কেন্দ্রটি বন্ধের কথা জানিয়ে বলেছিলেন, ‘জ্বালানি সংকটের কারণে ৫ জুনের পর পায়রা বিদ্যুৎকেন্দ্র সাময়িক সময়ের জন্য পুরোপুরি বন্ধ হয়ে যাবে।’ ২৫ দিনের জন্য বন্ধ থাকতে পারে বলেও জানিয়েছেন তিনি।

পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রর এক প্রকৌশলী সকালে বলেন, ‘এখন ৪০০ টনের মতো কয়লা মজুত আছে। এই কয়লা দিয়ে সাড়ে ১২টা নাগাদ কেন্দ্রটি চালানো যেতে পারে।’

পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রর বিল বকেয়া পড়েছে ৩০০ মিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংক সময় মতো ডলার ছাড় করতে রাজি না হওয়ায় এই সংকট তৈরি হয়েছে। গত মাসে চীনা বৈদেশিক বাণিজ্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ পায়রা বিদ্যুৎ কেন্দ্রর জন্য কয়লা আমদানিতে নিষেধাজ্ঞা দিলে বিপদে পড়ে পায়রা। তখন থেকে বাংলাদেশ ব্যাংক তৎপর হলেও ততক্ষণে অনেক দেরি হয়ে যায়।

কেন্দ্রটিকে ৩০০ মিলিয়ন ডলারের মধ্যে এখন ১০০ মিলিয়ন ডলার দেওয়া হচ্ছে। তা দিয়ে বড় জোর আর দু’মাস চালানো যাবে।

এদিকে জ্বালানি সংকট এবং তাপমাত্রা বেড়ে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় প্রায় সারা দেশেই লোডশেডিং বেড়েছে। গতকাল রবিবার সচিবালয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সাংবাদিকদের জানান, লোডশেডিং আরও কিছুদিন থাকবে। পায়রা বিদ্যুৎকেন্দ্রের জন্য কয়লা কেনারও উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে এই পরিস্থিতি কাটিয়ে উঠতে আরও ১০ থেকে ১৫ দিন সময় লাগতে পারে বলে তিনি জানান।

এই অবস্থায় পায়রা পুরোপুরি বন্ধ হওয়ায় লোডশেডিং আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রসঙ্গত, ১২০০ মেগাওয়াট ক্ষমতার কেন্দ্রটির গত ২৫ মে প্রথম ইউনিট বন্ধ হয়ে যায়। আজকে বাকি আরেক ইউনিটও বন্ধ হতে যাচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

চারদিনের সফরে আগামী ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরেবিস্তারিত পড়ুন

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

বাংলাদেশ অন্য দেশের অংশীদার হতে চায়, নির্ভরশীল নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশ এখন আর কোনো দেশের ওপর নির্ভরশীল থাকতে চায় না বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস
  • বাংলা কিউআরে বছরে ২ লাখ কোটি টাকা বাড়তি রাজস্বের সম্ভাবনা
  • ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা
  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অবতরণ
  • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ
  • দেশে মাদক মহামারি আকার ধারণ করছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • স্মৃতির খামে বন্দি হলুদ চিঠি: সেবা বাড়লেও টানাপোড়েনে ডাক বিভাগ
  • স্বাস্থ্য খাতের বাজেট প্রায় দ্বিগুণ করেছে সরকার: চিফ হুইপ
  • বিদ্যুৎ বিভ্রাটে ঈশ্বরদী হাসপাতালে মোম ও মোবাইলের আলোয় চিকিৎসাসেবা
  • পোস্টাল ভোটিংয়ের ‘বাংলাদেশ মডেল’ গ্রহণে আগ্রহী নেপাল-শ্রীলঙ্কা