শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দুর্ঘটনায় নিহত শ্যালক-দুলাভাই, ব্যাগে ২২ বোতল ফেনসিডিল

দিনাজপুর সদর উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

রোববার (২০ মার্চ) সকাল সাড়ে ৭টায় উপজেলার কাউগা মোড় রাজাপুকুর এলাকার দিনাজপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দিনাজপুর শহরের বড়বন্দরের চালতা তলা এলাকার যতীন মজুমদারের নওমুসলিম ছেলে আনোয়ারুল ইসলাম (৪২) ও সদর উপজেলার তাজপুর রামসাগর মনিহার পাড়ার তৈয়ব উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৩৫)। তারা দুজন সম্পর্কে শ্যালক-দুলাইভাই।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানিয়েছে, রোববার সকাল আনুমানিক সাড়ে ৭টায় দুজন মোটরসাইকেল আরোহী দিনাজপুর ফুলবাড়ির দিকে যাওয়ার সময় দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মারা যায় মোটরসাইকেল আরোহীরা। মরদেহ ময়নাতদন্তের জন্য এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ সময় মোটরসাইকেলে থাকা ব্যাগ থেকে ২২ বোতল ফেনসিডিল পাওয়া যায় বলে জানান কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মিজান।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নিহত মোটরসাইকেল আরোহী দুজনের সুরতহাল রিপোর্ট শেষে লাশ তাদের পরিবারের কাছে দেওয়া হবে। আর মোটরসাইকেল থেকে ফেনসিডিল পাওয়ায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহতরা মাদক কারবারি।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার