বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেনাদারদের চাপ সামলাতে না পেরে চিরকুট লিখে ব্যবসায়ীর আত্মহত্যা

বাগেরহাটের শরণখোলায় দেনাদারদের পাওনা পরিশোধের চাপ সামলাতে না পেরে চিরকুট লিখে আব্দুল হক ওরফে আব্দুল্লাহ (৩৩) নামের এক ক্ষুদ্র ব্যবসায়ী চালের পোকা দমনের ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে।

রবিবার (১৩ মার্চ) রাত দেড়টার দিকে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের নলবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

শরণখোলা থানা ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার নলবুনিয়া গ্রামের মৃত আব্দুল হাসেম প্যাদার ছেলে ও নলবুনিয়া বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী আব্দুল হক বিভিন্ন এনজিও থেকে ঋন নিয়ে ক্ষুদ্র ব্যবসার পাশাপাশি বিকাশ এজেন্টের ব্যবসা শুরু করে। বেশ কয়েকবার বিকাশ একাউন্ট হ্যাক হয়ে গেলে তিনি ঋনগ্রস্থ হয়ে পড়েন। এই ঋনের বোঝা তাকে মানসিক ভাবে বিষন্ন করে তোলে।

নিহতের স্ত্রী রিনা বেগম জানান, রোববার রাত ১টার দিকে দোকান বন্ধ করে বাড়ি এসে জানায় আমি আর পৃথিবীতে থাকবো না, চলে যাচ্ছি মেয়েকে দেখে রেখো। আমার কাছে কারা কতো টাকা পাবে এবং আমি কার কাছে কতো পাবো সব খাতায় লিখে রেখেছি- এই ছিল তার শেষ কথা। এর কিছুক্ষণ পর ঘরে থাকা চালের পোকা দমনের ট্যাবলেট খেয়ে বমি শুরু করে। পরে প্রতিবেশীদের খরব দিলে তারা তাকে উদ্ধার করে শরণখোলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে। হাসপাতালে ভর্তির কিছুক্ষন পর রাত আড়াইটার দিকে তিনি মারা যান।

স্থানীয় যুবলীগ নেতা মো. জাহিদুর রহমান মোস্তফা বলেন, কয়েকদিন ধরে আব্দুল হককে বিষন্ন মনে হয়েছিল। পাওনাদারদের দেনা পরিশোধের চাপ সামলাতে না পেরে মানসিক চাপে আব্দুল হক চালের পোকা দমনের ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন।

শরণখোলা থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য লাশ বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে।
সৌজন্যে: আওয়ার নিউজ বিডি

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী

২০২৪ সালের গণঅভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়। এই অভ্যুত্থানেরবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার সময় টাঙ্গাইলের একজন ইউপিবিস্তারিত পড়ুন

  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচনে তিন পার্বত্য জেলায় এনসিপির প্রার্থী থাকবে: নাহিদ ইসলাম
  • পদায়নের তারিখ ঘোষণা, শাহবাগ ছাড়লেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
  • এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই: পেট্রোবাংলা