বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন সমন্বয় সভা

দেবহাটায় স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসেবা সমৃদ্ধকরণে উপজেলা পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ মার্চ) বেলা ১১টায় উপজেলা মডেল মসজিদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা আশার আলো’র বাস্তবায়নে এবং আমেরিকেয়ার ফাউন্ডেশন ইনকর্পোরেটেড’র অর্থায়নে বাংলাদেশের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র সমৃদ্ধকরণ প্রকল্পের আওতায় উপজেলার কুলিয়া ও নওয়াপাড়া ইউনিয়নে এসকল কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন আশার আলো’র নির্বাহী পরিচালক আবু আব্দুল্লাহ আল আজাদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ। উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম সাখওয়াত হোসেন, কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আলমগীর হোসেন, সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, জনস্বাস্থ্য প্রকৌশলী সঞ্জয় মন্ডল, যুব উন্নয়ন অফিসার আহম্মেদ সিদ্দিক, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক মাহমুুদুল হাসান শাওন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী আব্দুল্লাহ সরদার, মডেল মসজিদের ইমাম হাফেজ মাওলানা সাইফুদ্দিন ইয়াহিয়া, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের দেবহাটা এরিয়া প্রোগ্রামের ম্যানেজার লাভলু খান, আশার আলো’র হিসাবরক্ষক ফজলুল হক, স্বাস্থ্যকর্মী রবিউল ইসলাম, আল-আমিন হোসেন, মাধবী মন্ডল, রিক্তা পারভীন, রাকিবা সুলতানা, শেফালি পারভীন, রবিউল ইসলাম, ফজলুল হকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন। মুলপ্রবন্ধ উপস্থাপন করেন আশার আলো’র প্রকল্প সুপারভাইজার শেখ ইকবাল হোসেন।

প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষকে কমিউনিটি ক্লিনিকমুখী করার পাশাপাশি ক্লিনিকের সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ, ঔষধ, আসবাবপত্র, রেফারেল সহ বিভিন্ন সেবা প্রদান করা হচ্ছে। এছাড়া উপজেলার দু’টি ইউনিয়নের কমিউনিটি ক্লিনিক গুলো সমৃদ্ধকরণ, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষকে কমিউনিটি ক্লিনিকমুখী বিষয়ক তথ্য উপস্থাপন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী