সোমবার, নভেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় কমিউনিটি ক্লিনিকে বাল্য বিবাহ প্রতিরোধে আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি: দেবহাটা আটশতবিঘা কমিউনিটি ক্লিনিকে সেবার মানবৃদ্ধি, বয়:সন্ধিকালীন স্বাস্থ্য এবং বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় আটশতবিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সিটিজেন ভয়েজ এন্ড এ্যাকশন গ্রুপ (সিভিএ) এবং সুশীল সমাজ (সিএসও)’র আয়োজনে রাইট টু গ্রো প্রজেক্ট ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগীতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নওয়াপাড়া ইউপি সদস্য শওকাত আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান।
অন্যান্যদের মধ্যে ইউপি সদস্য আসমাতুল্লাহ গাজী আসমান, মহিলা ইউপি সদস্য খাদিজা পারভিন কনা, জেন্ডার এন্ড এ্যাডভোকেসি অফিসার উজ্জল পল, ইউনিয়ন ফ্যাসিলিটির রেহানা ইয়াছমিন, সিভিএ ওয়ার্কিং গ্রুপের সদস্য সালাউদ্দীনসহ স্থানীয় সুধিজন, কমিউনিটি ক্লিনিকের সেবা গ্রহীতা উপস্থিত ছিলেন।
এসময় কমিউনিটি স্বাস্থ্য সেবার মান বৃদ্ধি, মেয়েদের বয়:সন্ধিকালীন স্বাস্থ্যসেবা এবং বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ে বিভিন্ন সচেতনতা মুলক কথা তুলে ধরেন বক্তরা।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় জাতীয় যুব দিবস পালিত

“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেবহাটায় জাতীয়বিস্তারিত পড়ুন

দেবহাটায় ৩৪৭ বোতল ফেন্সিডিল সদৃশ মাদকসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরার দেবহাটা উপজেলার জগন্নাথপুর এলাকায় অভিযান চালিয়ে ৩৪৭ বোতল ফেন্সিডিল সদৃশ মাদকসহবিস্তারিত পড়ুন

দেবহাটায় ৮ম দিনের মতো ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা

ডেঙ্গুমুক্ত ও পরিচ্ছন্ন দেবহাটা গড়ার প্রত্যয়ে ধারাবাহিক কর্মসূচির অষ্টম দিনের মতো দেবহাটাবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় বাড়ছে পানিফলের চাষ: কর্মসংস্থান ও লাভের নতুন দিগন্ত
  • দেবহাটায় বিএনপি নেতা আব্দুর রহমানের মৃত্যু, জেলা বিএনপির শোক প্রকাশ
  • দেবহাটায় এতিম বাচ্চাদের ফ্রিতে দুধ খাওয়ালেন সখিপুর দুগ্ধ সমবায় সমিতি লিঃ
  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
  • দেবহাটায় থানা পুলিশের বিশেষ অভিযানে আটক :৫
  • আদালতের রায় অমান্য করে জমি দখলের পাঁয়তারা ও হুমকির মুখে নিঃস্ব ব্যবসায়ী পরিবার
  • দেবহাটায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • দেবহাটায় নেতিবাচক জেন্ডারভিত্তিক ধারণা দূরীকরণে অ্যাডভোকেসি সংলাপ অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার
  • দেবহাটায় মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ, হাসপাতালে দ্বিতীয় দফা হামলায় যুবক নিহত
  • দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবসে র‌্যালী, আলোচনা ও পুরষ্কার বিতরণ
  • দেবহাটায় বাল্যবিবাহকে লালকার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক প্রদান