শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় চিংড়িতে অপদ্রব্য পুষ, ২ ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা

দেবহাটায় রপ্তানি শিল্প চিংড়িতে অপদ্রব্য পুষ করার অপরাধে দুই ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হযরত আলী যৌথ অভিযান পরিচালনা করেন। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এতে অর্থদন্ড প্রাপ্তরা হলেন পারুলিয়া মৎস্যসেডের ব্যবসায়ী উত্তম কুমার ঘোষ ও জাহাঙ্গীর আলম। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটার পারুলিয়া মৎস্য সেডে অভিযান পরিচালনা করা হয়। এসময় রপ্তানি শিল্প চিংড়িতে অপদ্রব্য পুষ করার মাছ ও সারঞ্জাম উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে ২ ব্যবসায়ীর নিকট থেকে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সাথে ওই ব্যবসায়ীরা আর এ ধরণের অপরাধে জড়াবে না বলেও অঙ্গিকার দিয়েছেন। এছাড়া অভিযানে উদ্ধার হওয়া অপদ্রব্য মেশানো ১শ কেজি গলদা, বাগদা চিংড়ি মাছ জনসম্মুখে পুড়িয়ে মাটি চাপা দেওয়া হয়। এদিকে অভিযানে উপস্থিতিত ছিলেন পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, উপজেলা মেরিন এন্ড ফিশারিজ অফিসার সাজ্জাদ হোসেন, উপজেলা জামায়াতের সদস্য জিয়াউর রহমান সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় বাল্যবিবাহকে লালকার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক প্রদান

‘আর নয় বাল্যবিয়ে, এগিয়ে যাব স্বপ্ন নিয়ে, করলে সঞ্চয় ২০০ টাকা, সরকারবিস্তারিত পড়ুন

ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এগিয়ে যাচ্ছে দেবহাটার সখিপুর ফাজিল মাদ্রাসা

সাতক্ষীরার দেবহাটা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সখিপুর ফাজিল (ডিগ্রি) মাদ্রাসাটি এক সময়বিস্তারিত পড়ুন

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মুলহোতা গ্রেপ্তার

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা, ভাঙচুর ও লুটপাটের মুলহোতা আছাফুরবিস্তারিত পড়ুন

  • দেবহাটা চরশ্রীপুরে দুজনকে চিকিৎসা সহায়তা ও গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ
  • ১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা উপজেলা
  • দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়
  • দেবহাটা জমি নিয়ে বিরোধ ন্যায়বিচার চান জমির মালিক আব্দুস সামাদ
  • দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ
  • জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
  • দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা
  • দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা
  • দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি
  • দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি
  • দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন
  • দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান