শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় জামায়াতের বিশুদ্ধ পানি ও শরবত বিতরণ

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় ৪ ইউনিয়ন ব্যাপি পিপাসার্ত মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও শরবত বিতরণ করেছে জামায়াত।

বুধবার (১ মে) সকালে কুলিয়া, পারুলিয়া, সখিপুর, দেবহাটা, ইউনিয়নে জামায়াতের উদ্যোগে বেশ কয়েকটি স্পটে এ কর্মসূচি পালন করা হয় । এসময় সাধারন মানুষ, সিএনজি, অটোরিক্সা, বাস, মিনিবাস, ইজিবাইক, ট্রাক, সাইকেল, মোটরসাইকেলের চালকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মাঝে ১ হাজার লিটার শরবত ও ১২শ পিছ বোতলজাত পানি বিতরণ করে দলটির নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন দেবহাটা উপজেলা জামায়াতের আমীর শিক্ষাবিদ মাও: ওলিউল রহমান।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আমীর মো: মহিউদ্দিন মাহমুদ, উপজেলা সেক্রেটারি মাও: ইমদাদুল হক, কুলিয়া ইউনিয়ন আমীর মাও: আনারুল ইসলাম,সেক্রেটারি আব্দুল মান্নান,কোষাধ্যক্ষ সাদিকুর রহমান, পারুলিয়া ইউনিয়ন আমীর আবু ইউসুফ, সেক্রেটারি আল আমিন হুসাইন,সখিপুর ইউনিয়ন সভাপতি মো: ইয়াকুব আলী, সেক্রেটারি মো: আফছার আলী,দেবহাটা ইউনিয়ন সভাপতি মো: আবুল হোসেন, সেক্রেটারি মো: আ: রাজ্জাক প্রমুখ।

উপজেলা জামায়াতের আমীর ওলিউল রহমান জানান, সারাদেশে গত কয়েকদিন ধরে তীব্র তাপদাহ চলছে। এসময় মানবিক দৃষ্টিকোন ও সামাজিক কর্মসূচীর অংশ হিসেবে পিপাসার্ত মানুষের পাশে দাড়ানোর উচিত। বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সময় জনগণের কল্যানে কাজ করে থাকে। দূর্যোগ, অসহায় ও আত্নমানবতার সেবায় জামায়াত কর্মীরা সদা ততপর। বর্তমান চলমান প্রচন্ড খরতাপে মানুষ খুব কষ্ট পাচ্ছে। তাই জামায়াতে ইসলামী দেবহাটা উপজেলার কর্মীরা এই দূর্যোগে মানুষের পাশে থেকে বিশুদ্ধ পানি, শরবত বিতরন করছে।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটার সখিপুর আহ্ছানিয়া মিশনে স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

দেবহাটায় সখিপুর আহ্ছানিয়া মিশনের উদ্যোগে নলতা পাক রওজা শরীফের প্রয়াত খাদেম আলহাজ্ববিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার অধীন সাতটি উপজেলা ও একটি পৌরসভাবিস্তারিত পড়ুন

দেবহাটায় নতুন কুঁড়ি স্পোর্টসের উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা

দেবহাটায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবারবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় ৩ হাজার ৪০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও সরিষার বীজ বিতরণ
  • দেবহাটায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ
  • দেবহাটার পারুলিয়ায় বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ
  • দেবহাটায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • দেবহাটায় বিশাল মাদক বিরোধী সাইকেল র‍্যালী অনুষ্ঠিত
  • দেবহাটায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দেশাত্ববোধক গানের অনুষ্ঠান
  • পারুলিয়ার খালচরে শিশু যৌন পাচার প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতা সভা
  • দেবহাটায় ইউনিয়ন মাল্টি স্টেকহোল্ডার প্লাটফর্মের বার্ষিক পুষ্টি পরিকল্পনা প্রণয়ন সভা
  • সাতক্ষীরায় ভিডিও কন্টেন্ট তৈরীর আড়ালে চাঁদাবাজী, ব্লাকমেইল; সমালোচিত মামুন গ্রেফতার
  • দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
  • দেবহাটায় ৩০০ বোতল ফেয়ারডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  • দেবহাটায় জাতীয় যুব দিবস পালিত