বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ ও সচেতনতা বিষয়ক র‌্যালি

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ ও সচেতনতা বিষয়ক র‌্যালি, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ জুন) উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজন এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য দেন বিদায়ি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক চন্দ্রকান্ত মল্লিকের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন দুর্নীতি দমন সমন্বিত খুলনা জেলার উপ-সহকারী পরিচালক শামিম রেজা, উপজেলা কমিটির সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, সহ-সভাপতি ও আশার আলোর নির্বাহী পরিচালক আবু আব্দুল্লাহ আল আজাদ প্রমুখ। উপস্থিত ছিলেন সরকারি বিবিএমপি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মদন মোহন পাল, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য নজরুল ইসলাম, আলফাতুন নেছা, সূতিকা সরকার, ফজলুল হক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীরা।

এদিকে উপজেলা পরিষদ সভাকক্ষে চুড়ান্ত বির্তক প্রতিযোগীতা দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশন ও পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত হয়। এতে পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয় চাম্পিয়ন হয়। পরে অনুষ্ঠানের অতিথিরা পুরস্কার বিতরণীয় অনুষ্ঠানে অংশ নেন। এসময় স্ব ইচ্ছায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য পদ থেকে অব্যহতি নেওয়ায় বিশিষ্ট ক্রীড়াবিদ আফসার আলী মাস্টার ও শিক্ষক বীরমুক্তিযোদ্ধা ইয়াসিন আলীর ভাল কাজের স্বীকৃতি স্বরূপ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে উপজেলা পরিষদ সংলগ্ন প্রধান সড়কে দুর্নীতি প্রতিরোধে র‌্যালি অনুষ্ঠিত হয়।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে অনিকেত আলামবিস্তারিত পড়ুন

দেবহাটায় নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভবিস্তারিত পড়ুন

দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

দেবহাটা প্রতিনিধি: ‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’এই প্রতিপাদ্যকে সামনে রেখেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন
  • দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
  • দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • শিশুশ্রমমুক্ত উপজেলা গড়তে দেবহাটায় সমঝোতা স্মারক
  • দেবহাটায় আমাদের টিম’র ২০হাজার খেজুর বীজ ও তালা গাছ রোপন
  • ব্ল্যাকমেইল করে কিশোরীকে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত আটক করে পুলিশে দিল গ্রামবাসী
  • দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা
  • দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন উপলক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা