শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় বাংলাদেশ স্কাউটস’র কাউন্সিল

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় বাংলাদেশ স্কাউটস’র ত্রৈ-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) দিনব্যাপী হাজী কেয়ামদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজে এ কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান ও সাধারণ সম্পাদক সখিপুর ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ ইয়াকুব আলী।
কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ ইদ্রিস আলী, সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তহিরুজ্জামান, দক্ষিন সখিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল আলম, নওয়াপাড়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবু সাঈদ, কুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম কমিশনার, যুগ্ম-সম্পাদক প্রধান শিক্ষক ইমাদুল হক, কোষাধ্যক্ষ বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রফিক-উল ইসলাম এবং গ্রুপ সভাপতি প্রধান শিক্ষক মনিরুজ্জামান, সুপার আব্দুল খালেক, প্রধান শিক্ষক তহমিনা খাতুন ও প্রধান শিক্ষক আজিজুর রহমানকে মনোনিত করে ১৪ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন খুলনা অঞ্চলের ডিআরসি ঈদুজ্জামান ইদ্রিস, জেলা কমিশনার এলটি আব্দুল মাজেদ, জেলা সম্পাদক জাহাঙ্গীর আলম, হাজী কেয়ামদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজে অধ্যক্ষ আবুল কালাম।
অন্যান্যদের মধ্যে সহকারী প্রধান শিক্ষক মোস্তাফিজ হাসান, সহকারী শিক্ষক তবিবুর রহমান, সহকারী প্রধান শিক্ষক সঞ্জয় কুমারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগন উপস্থিত ছিলেন।
কাউন্সিল অধিবেশন পরিচালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি

সাতক্ষীরার দেবহাটা উপজেলার সুবর্ণাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জগদীশ সরকারেরবিস্তারিত পড়ুন

দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

সাতক্ষীরার দেবহাটায় শ্মশানের জমি দখলের অভিযোগে মানববন্ধন ও গণমিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা।বিস্তারিত পড়ুন

দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

দেবহাটার কামটা ‘দারুস সালাম প্রি-ক্যাডেট একাডেমি’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও কৃতি শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ
  • দেবহাটায় নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
  • দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‌্যালি ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন
  • দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
  • দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • শিশুশ্রমমুক্ত উপজেলা গড়তে দেবহাটায় সমঝোতা স্মারক
  • দেবহাটায় আমাদের টিম’র ২০হাজার খেজুর বীজ ও তালা গাছ রোপন
  • ব্ল্যাকমেইল করে কিশোরীকে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত আটক করে পুলিশে দিল গ্রামবাসী