শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় বিদ্যুৎ সংযোগ নিয়ে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ

দেবহাটার বেজরআইট এলাকায় ব্যক্তি মালিকানা জমির উপর দিয়ে বৈদ্যুতিক সংযোগের তার নিয়ে যাওয়াকে কেন্দ্র সংঘষে একজন আহত হয়েছে। বুধবার (২০ মার্চ) বেলা সাড়ে ১১টায় দিকে নওয়াপাড়া ইউনিয়নের বেজরআইট এলাকার আহবান সরদারের বাড়িতে এ ঘটনা ঘটে। এঘটনায় আহত হয়েছেন আহবান সরদারের স্ত্রী রহিমা খাতুন (৫২)।

আহত রহিমা খাতুন জানান, তাদের ব্যক্তি মালিকানা জমির উপর দিয়ে স্থানীয় কয়েকজন তাদের সুবিধা অনুযায়ী বিদ্যুতের সংযোগ নেওয়ার চেষ্টা করে। বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরে গোলোযোগ চলে আসছে। বুধবার বিষয়টি নিয়ে ঝামেলা শুরু হলে আমরা আমাদের জমির উপর দিয়ে তার নিয়ে যেতে বাধা দিলে স্থানীয় আজহারুল ইসলাম ও তার স্ত্রী আছিয়া খাতুন বাঁশের লাঠি দিয়ে মারপিট শুরু করে। সেই সাথে নজির আহম্মেদের ছেলে আনারুল ইসলাম, মৃত লিয়াকাত মোল্যার ছেলে মোমিন মোল্যা, সবুজ গাজীর ছেলে সুজন গাজী এলোপাতাড়ি মারপিট করে রক্তাক্ত জখম করে। পরে আমি মাটিতে লুটিয়ে পড়লে তারা আমাকে ফেলে চলে যায়। স্থানীয়রা আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ রিপোর্র্ট লেখা পর্যন্ত আহতর পরিবারের পক্ষ থেকে দেবহাটা থানায় দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় স্বজনরা।

দেবহাটা থানার ওসি সেখ মাহামুদ হোসেন জানান, ঘটনা শুনেছি। লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতেবিস্তারিত পড়ুন

প্রয়োজনে বিরোধীদলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: শাহে আলম

সংবিধান সংশোধন প্রক্রিয়ায় প্রয়োজনে বিরোধীদলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করাবিস্তারিত পড়ুন

নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর

নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটেরবিস্তারিত পড়ুন

  • মালয়েশিয়ার কথা বলে সপ্তাহখানেক সাগরে ঘুরিয়ে ৭২ জনকে কক্সবাজারে নামিয়ে দিল পাচার চক্র
  • কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকা
  • সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত টুঙ্গিপাড়া থানা, বন্ধ কার্যক্রম
  • জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে: গোপালগঞ্জে আইজিপি
  • দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী
  • কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত
  • দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে : রাষ্ট্রপতি
  • আদালতের রায় মানতে বাধ্য মিয়ানমার, নইলে ফল ভালো হবে না: খলিলুর রহমান
  • আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: গোপালগঞ্জে আইজিপি
  • ফ্যাসিস্টরা দেশ থেকে পালিয়েও তাদের রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে : রিজভী
  • নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনরুত্থানের সুযোগ দেওয়া হবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী