বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় জেন্ডার সমতায় ধর্মীয় নেতাদের সাথে মতবিনিময়

জেন্ডার সমতায় পুরুষদের সম্পৃক্ততা প্রচারে ধর্মীয় নেতাদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ মার্চ) বেলা সাড়ে ১১টায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগীতায় গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে উপজেলা মডেল মসজিদের সভাকক্ষে উত্তরণের ইয়ুথ এ্যাম্পাওয়ার্ড প্রজেক্টের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ৫টি ইউনিয়নের ৩০ জন ধর্মীয় নেতাদের নিয়ে “জেন্ডার সমতায় পুরুষদের সম্পৃক্ততা প্রচারের” এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় রির্সোস পার্সন হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান। ইয়ুথ এ্যাম্পাওয়ার্ড প্রজেক্ট অফিসার আবু ইমরানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের দেবহাটা এরিয়া প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার লাবলু খান, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা আব্দুস সত্তারসহ বিভিন্ন মসজিদের ইমাম, হিন্দু ধর্মীয় নেতা, পুরোহিতগন।

বক্তরা বলেন, জেন্ডার বৈষম্য আমাদের সমাজ ব্যবস্থায় একটি দুষ্ট ক্ষত; নেতিবাচক সামাজিক উপসর্গ। জেন্ডার বৈষম্য আমারে সমাজের পুরুষতন্ত্র দিয়ে নিয়ন্ত্রিত। এজন্য সমাজের যে আচার বা মূল্যবোধ তা পরিবর্তনে এবং স্বাস্থ্য ও অন্যান্য ক্ষেত্রে ভালো থাকার জন্য জেন্ডার বৈষম্যকে মোকাবিলা করা দরকার। সমমর্যায়, সম-অধিকার, সম্মান এবং শ্রদ্ধার সাথে বসবাস করার জন্য সামাজিক ভাবে জেন্ডার পরিবর্তনশীল মনোভাব ও আচরনগত পরিবর্তনে পুরুষদেরকে সেবা-যতœকারী ও সঙ্গী হিসেবে সম্পৃক্ত করা এবং এর সাথে প্রচলিত জেন্ডার রীতিনীতিগুলো যা পৌরুষত্ব বা নারীত্বকে ঘিরে ক্ষতিকারক এবং ছেলে-মেয়েদের উপর কিভাবে প্রভাব বিস্তার করে তা নিয়ে আলোচনা করা হয়।

সমাজে বসবাসরত ধর্মীয় নেতাগণ সমাজ পরিবর্তনে তাদের নিজস্ব অবস্থান থেকে কাজ করতে পারে বলে ব্যাক্ত করেন।

একই রকম সংবাদ সমূহ

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী