দেবহাটায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প, রক্তের গ্রুপ জানলেন ৫৭৮ জন


‘রক্তের গ্রুপ জানি, জীবন বাঁচাতে প্রস্তুত থাকি’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার দেবহাটায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ৯টায় দেবহাটা উপজেলার নাংলা এলাকার ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ে নোঙর ফাউন্ডেশনের উদ্যোগে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্পে স্কুল, মাদরাসার শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মোট ৫৭৮ জনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। পরীক্ষা শেষে প্রত্যেকের হাতে রক্তের গ্রুপের তথ্যসংবলিত কার্ড তুলে দেওয়া হয়। এ সময় অনেকেই প্রথমবারের মতো নিজের রক্তের গ্রুপ জানতে পারেন।
আয়োজকরা জানান, রক্তের গ্রুপ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, স্বেচ্ছায় রক্তদানে মানুষকে উৎসাহিত করা এবং জরুরি প্রয়োজনে দ্রুত রক্তদাতা খুঁজে পাওয়ার পথ সহজ করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
ক্যাম্পে উপস্থিত ছিলেন নোঙর ফাউন্ডেশনের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য এনামুল হক বিশ্বাস। এছাড়া সংগঠনের সভাপতি মো. আব্দুল কাদের, সহ-সভাপতি মো. নাজমুল হোসেন, সাধারণ সদস্য তারেক হাসান, আহসানউল্লাহ, মাহি, ইমন ও আব্দুল্লাহসহ স্বেচ্ছাসেবকরা সার্বিক সহযোগিতা করেন।
আয়োজকরা জানান, মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ অব্যাহত থাকবে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় এতিম শিশুদের মাঝে খাদ্য সামগ্রী ও শীত বস্ত্র পোশাক বিতরণ
দেবহাটায় এতিম শিশুদের মাঝে খাদ্য সামগ্রী ও শীত বস্ত্র পোশাক বিতরণ করাবিস্তারিত পড়ুন

দেবহাটায় পুলিশের অভিযানে ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা সাহেব আলীসহ গ্রেপ্তার ২
দেবহাটায় থানা-পুলিশের বিশেষ অভিযানে এক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতাসহ দুইবিস্তারিত পড়ুন

দেবহাটায় চুরি মামলায় দুই আসামি গ্রেপ্তার
সাতক্ষীরার দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে চুরি মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করাবিস্তারিত পড়ুন


