শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় যুব উদ্যোক্তা প্রকল্পের অবহিতকরণ সভা

দেবহাটা প্রতিনিধি : জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত এলাকায় স্থানীয় পর্যায়ে তরুণ তরুণীদের দক্ষ উদ্যক্তো তৈরির লক্ষ্যে সাতক্ষীরার দেবহাটায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ক্লাইমেট রেজিলিয়েন্ট ইন্টারপ্রিনিউরশীপ প্রোগ্রাম ফর ইওথ-লেড বিজনেস প্রকল্পের আওতায় বৃহস্পতিবার সকালে দেবহাটা উপজেলা পরিষদের সভা কক্ষে অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান।

ব্র্যাকের জেলা সমন্বয়ক এএমকে আশরাফুল মাশরুদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হযরত আলী, উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, যুব উন্নয়ন কর্মকর্তা আহমেদ তাহমীর সিদ্দিকী, সমবায় কর্মকর্তা মনোজিত মন্ডল, উপ-জনস্বাস্থ্য প্রকৌশলী সঞ্জয় মন্ডল, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাবেক সভাপতি আব্দুর রব লিটু, ব্র্যাকের জেলার ব্যবস্থাপক তানজিলা শেখ, এসোসিয়েট অফিসার পপি রায়, উত্তরণের উপজেলা ব্যবস্থাপক শফিকুল ইসলাম জাগারনী চক্র ফাউন্ডেশনের দেলোয়ার হোসেন সহ আরো বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।

প্রকল্পের উদ্দেশ্য হলো, বাংলাদেশে ১৮-৩৫ বছর বয়সী ৯০০ জন যুবককে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা। যুবদের বিশেষ করে নারী এবং প্রতিবন্ধী ব্যক্তিদের দক্ষ উদ্যোক্তা হিসেবে তৈরি করা, যা তাদের অর্থনৈতিক সুযোগ/জীবিকার বিভিন্ন বিকল্প গুলোকে বাড়িয়ে তুলবে। তাদের ভবিষ্যৎ অর্থনৈতিক বৃদ্ধি এবং টেকসই ব্যবসার জন্য জলবায়ু সহনশীল ব্যবসা শুরু করার সুবিধা সম্পর্কে টিকটক (ঞরশ ঞড়শ) এর মাধ্যমে সচেতনতা তৈরি করা। ফলস্বরূপ, মডিউলটি সরকারি ও বেসরকারি দক্ষতা খাতে স্টেক হোলডারদের দ্বারা আরও ব্যাপকভাবে গ্রহন করা হবে।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় বাল্যবিবাহকে লালকার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক প্রদান

‘আর নয় বাল্যবিয়ে, এগিয়ে যাব স্বপ্ন নিয়ে, করলে সঞ্চয় ২০০ টাকা, সরকারবিস্তারিত পড়ুন

ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এগিয়ে যাচ্ছে দেবহাটার সখিপুর ফাজিল মাদ্রাসা

সাতক্ষীরার দেবহাটা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সখিপুর ফাজিল (ডিগ্রি) মাদ্রাসাটি এক সময়বিস্তারিত পড়ুন

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মুলহোতা গ্রেপ্তার

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা, ভাঙচুর ও লুটপাটের মুলহোতা আছাফুরবিস্তারিত পড়ুন

  • দেবহাটা চরশ্রীপুরে দুজনকে চিকিৎসা সহায়তা ও গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ
  • ১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা উপজেলা
  • দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়
  • দেবহাটা জমি নিয়ে বিরোধ ন্যায়বিচার চান জমির মালিক আব্দুস সামাদ
  • দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ
  • জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
  • দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা
  • দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা
  • দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি
  • দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি
  • দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন
  • দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান