শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় সীমানা প্রাচীর ভেঙ্গে হামলার ঘটনায় মামলা: আটক-২

সাতক্ষীরার দেবহাটায় সংখালঘু পরিবারের উপর হামলা, ভাংচুর ও ছিনতাইয়ের ঘটনায় ২জনকে আটক করেছে পুলিশ।

শনিবার সকালে দেবহাটা থানা পুলিশ অভিযান চালিয়ে পুটু গাজীর ছেলে সিদ্দিক গাজী (২৫) ও পুটু গাজীর স্ত্রী সবজান বেগম (৫০) কে আটক করে।

গত শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার মাঘরী গ্রামের অমল ঘোষের বসতবাড়ির সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলার সময় বাধা দেওয়ায় তাদের উপর হামলা চালিয়ে আহত করে প্রতিবেশির পরিবার।

এঘটনায় মাঘরী গ্রামের মৃত ছগীর উদ্দীন গাজীর পুত্র পুটু গাজী (৫৮), মেছের গাজী (৫০), পুটু গাজীর পুত্র সিদ্দিক গাজী (২৫), পুটু’র স্ত্রী সবজান বেগম (৪৫) ও সিদ্দিক গাজীর স্ত্রী খাদিজা বেগম (২৩)কে আসামী করে মাঘরী গ্রামের অমল ঘোষের ছেলে মিলন ঘোষ বাদি হয়ে দেবহাটায় থানায় মামলা দায়ের করে। মামলা নং—৩।

উল্লেখ্য যে, দীর্ঘ দিন ধরে জমিজমা সংক্রান্ত বিষয়ে মাঘরী গ্রামের মিলন ঘোষের পরিবারের সাথে পাশের বাড়ির মৃত ছগীর উদ্দীন গাজীর পুত্র পুটু গাজীর বিরোধ চলে আসছিল। শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে মিলন ঘোষের বসত ভিটার জমি দখল করাসহ বাড়ির সীমানার প্রাচীর ভেঙ্গে ফেলার হুমকি দিতে থাকে। একপর্যায়ে তারা বসত ভিটার দক্ষিন পাশের সীমানার পাকা প্রাচীর জোরপূর্বক ভেঙ্গে আনুমানিক এক লক্ষ বিশ হাজার টাকার ক্ষতি সাধন করে। এসময় মিলন ঘোষ সহ তার পিতা অমল ঘোষ ও মাতা শুভদ্রা ঘোষ তাদেরকে মৌখিক ভাবে বাধা প্রদান করলে মিলন ঘোষ ও তার পিতা—মাতাকে মারপিট করে গুরুতর জখম করে এবং তারা শুভদ্রা ঘোষে পরোনের কাপড় টানা হেচড়া করে শ্লীলতাহানির ঘটনা ঘটায় এবং গলায় থাকা ৪০ হাজার টাকার একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।

এবিষয়ে দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা জানান, হিন্দু পরিবারে হামলা, ভাংচুর ও ক্ষতিসাধানের বিষয়ে একটি মামলা দায়ের হয়েছে। উক্ত মামলায় ২জন আসামী আটক হয়েছে। বাকিদের আটকের প্রস্তুতি চলছে।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটা জমি নিয়ে বিরোধ ন্যায়বিচার চান জমির মালিক আব্দুস সামাদ

সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া মৌজার একটি জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করেবিস্তারিত পড়ুন

দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ

সাতক্ষীরার দেবহাটায় ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় উপজেলা প্রশাসনের উদ্যোগেবিস্তারিত পড়ুন

জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ

সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ বলেছেন, নারীরা বুঝতে পেরেছিল যে জান্নাতেরবিস্তারিত পড়ুন

  • দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা
  • দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা
  • দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি
  • দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি
  • দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন
  • দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান
  • দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ
  • দেবহাটায় নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
  • দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‌্যালি ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন