শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটার কুলিয়ায় উপ-নির্বাচনে রওনকুল ইসলাম জয়ী

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের উপ-নির্বাচনে রওনকুল ইসলাম রিপন বিজয়ী হয়েছেন। রবিবার (২৮ এপ্রিল) এ উপ-নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এতে ২৭৬৮ ভোটের মধ্যে সাবেক ইউপি সদস্য রওনকুল ইসলাম রিপন টিউবওয়েল প্রতিক নিয়ে ১৩৩৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী আনিসুজ্জামান (সুজল) ফুটবল প্রতিক নিয়ে ৭৪১ ভোট এবং অপর প্রার্থী আমানউল্লাহ হোসেন তালা প্রতিক নিয়ে ৬৮৮ টি ভোট পেয়েছেন। আর বাতিল হয়েছে ২৪টি ভোট।
উল্লেখ্য যে, কুলিয়া ইউনিয়নের বহেরা ওয়ার্ডের মেম্বার সামছুজ্জামান (ময়না), গত ২৩ জানুয়ারি-২৪ তারিখে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। তার পরিপেক্ষিতে আগামী ২৮ এপ্রিল উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। এর আগে রওনকুল ইসলাম রিপন বিগত ১৭বছর ইউপি সদস্য হিসাবে ওই ওয়ার্ডে দায়িত্ব পালন করেন। কিন্তু ২০২২ সালে অনুষ্ঠিত্ব ইউনিয়ন পরিষদ নির্বাচনে রওনকুল ইসলাম রিপন পরাজিত হন। কিন্তু উপ-নির্বাচনে অংশ নেওয়া ৩ প্রার্থীর মধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়ে তিনি জয়লাভ করেছেন।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটার সখিপুর আহ্ছানিয়া মিশনে স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

দেবহাটায় সখিপুর আহ্ছানিয়া মিশনের উদ্যোগে নলতা পাক রওজা শরীফের প্রয়াত খাদেম আলহাজ্ববিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার অধীন সাতটি উপজেলা ও একটি পৌরসভাবিস্তারিত পড়ুন

দেবহাটায় নতুন কুঁড়ি স্পোর্টসের উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা

দেবহাটায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবারবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় ৩ হাজার ৪০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও সরিষার বীজ বিতরণ
  • দেবহাটায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ
  • দেবহাটার পারুলিয়ায় বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ
  • দেবহাটায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • দেবহাটায় বিশাল মাদক বিরোধী সাইকেল র‍্যালী অনুষ্ঠিত
  • দেবহাটায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দেশাত্ববোধক গানের অনুষ্ঠান
  • পারুলিয়ার খালচরে শিশু যৌন পাচার প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতা সভা
  • দেবহাটায় ইউনিয়ন মাল্টি স্টেকহোল্ডার প্লাটফর্মের বার্ষিক পুষ্টি পরিকল্পনা প্রণয়ন সভা
  • সাতক্ষীরায় ভিডিও কন্টেন্ট তৈরীর আড়ালে চাঁদাবাজী, ব্লাকমেইল; সমালোচিত মামুন গ্রেফতার
  • দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
  • দেবহাটায় ৩০০ বোতল ফেয়ারডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  • দেবহাটায় জাতীয় যুব দিবস পালিত