রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটার কোমরপুরে রাস্তা সংস্কারে অনিয়ম, কাজ বন্ধ!

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার কোমরপুরে কার্পেটিং রাস্তা সংস্কারে অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার দুপুরে উপজেলার পারুলিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে উক্ত সংস্কার কাজ পরিদর্শন করে বন্ধ করে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুজিবর রহমান ও নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান।
জানা গেছে, উপজেলার সীমান্তবর্তী শাখরা ব্রিজ হতে কুলিয়া ইউপি চেয়ারম্যানের বাসভবন সংলগ্ন সড়কটি সংস্কার কাজ চলমান রয়েছে। এ কাজের ঠিকাদার আমান রাস্তার এজিং (সাইড) এ নিন্ম মানের ইট ব্যবহার করছিলেন। বিষয়টি স্থানীয়দের নজরে আসলে উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজকে জানান। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে ভাল মানের ইট দিয়ে কাজ করার পরামর্শ প্রদান করেন। কিন্তু তার একদিন পরে ওই ঠিকাদার কোন কথার তোয়াক্কা না করে পুরোদমে কাজ শুরু করেন।
এসময় স্থানীয়রা উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী অফিসারকে জানান।
পরে বিষয়টি আমলে নিয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুজিবর রহমান ও নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান। সেখানে পৌঁছে সংস্কারে ব্যবহৃত ইটের মান খারাপের বিষয়টির সত্যতা মেলে।
এঘটনায় ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মচারীদের কাজ বন্ধ রেখে সঠিক মানের ইট ব্যবহার করার নির্দেশ দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।
এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, দেবহাটা উপজেলা প্রকৌশলী শোভন সরকার, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সহকারী প্রকৌশলী সাইফ হাসান, স্থানীয় ইউপি সদস্য আব্দুল আলিম সহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় বাল্যবিবাহকে লালকার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক প্রদান

‘আর নয় বাল্যবিয়ে, এগিয়ে যাব স্বপ্ন নিয়ে, করলে সঞ্চয় ২০০ টাকা, সরকারবিস্তারিত পড়ুন

ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এগিয়ে যাচ্ছে দেবহাটার সখিপুর ফাজিল মাদ্রাসা

সাতক্ষীরার দেবহাটা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সখিপুর ফাজিল (ডিগ্রি) মাদ্রাসাটি এক সময়বিস্তারিত পড়ুন

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মুলহোতা গ্রেপ্তার

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা, ভাঙচুর ও লুটপাটের মুলহোতা আছাফুরবিস্তারিত পড়ুন

  • দেবহাটা চরশ্রীপুরে দুজনকে চিকিৎসা সহায়তা ও গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ
  • ১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা উপজেলা
  • দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়
  • দেবহাটা জমি নিয়ে বিরোধ ন্যায়বিচার চান জমির মালিক আব্দুস সামাদ
  • দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ
  • জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
  • দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা
  • দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা
  • দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি
  • দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি
  • দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন
  • দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান