শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটার নবাগত ইউএনওকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা

দেবহাটা প্রতিনিধি।। দেবহাটার সরকারী খানবাহাদুর আহছানউল্লা কলেজ ছাত্রদলের পক্ষ থেকে নবাগত দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার ৭ আগষ্ট দুপুর সাড়ে ১২ টায় উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে এই ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফিরোজ হোসেন তুহিন, সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক নাজমুল হুদা রুন্টি এবং সদস্য সচিব শিমুল হোসেন।
এসময় সরকারী কেবিএ কলেজ ছাত্রদলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সরকারী খানবাহাদুর আহছানউল্লা কলেজ ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি ইমরান হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান শুভ, দপ্তর সম্পাদক তানজির মতিন, সদস্য মেহেদী হাসান, সবুজ হোসেন, শামীম হোসেনসহ ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দ।
নবাগত ইউএনও কে এম আবু নওশাদ উপজেলার সকল উন্নয়ন কাজ ত্বরান্বিত করা ও অবৈধ কর্মকান্ড বন্ধে ছাত্রদল নেতৃবৃন্দের সহযোগীতা কামনা করেন। এছাড়া ইউএনও উপজেলার সকল ক্ষেত্রে দূর্নীতি বন্ধ ও যাতে কোন অশুভ কাজ না হয় সেদিকে সকলকে সজাগ দৃষ্টি রাখা ও তাকে তথ্য প্রদানের আহবান জানান।
ছাত্রদল সকল ভাল কাজে তাদের সহযোগীতা থাকবে বলে জানাই।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটার সখিপুর আহ্ছানিয়া মিশনে স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

দেবহাটায় সখিপুর আহ্ছানিয়া মিশনের উদ্যোগে নলতা পাক রওজা শরীফের প্রয়াত খাদেম আলহাজ্ববিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার অধীন সাতটি উপজেলা ও একটি পৌরসভাবিস্তারিত পড়ুন

দেবহাটায় নতুন কুঁড়ি স্পোর্টসের উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা

দেবহাটায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবারবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় ৩ হাজার ৪০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও সরিষার বীজ বিতরণ
  • দেবহাটায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ
  • দেবহাটার পারুলিয়ায় বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ
  • দেবহাটায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • দেবহাটায় বিশাল মাদক বিরোধী সাইকেল র‍্যালী অনুষ্ঠিত
  • দেবহাটায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দেশাত্ববোধক গানের অনুষ্ঠান
  • পারুলিয়ার খালচরে শিশু যৌন পাচার প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতা সভা
  • দেবহাটায় ইউনিয়ন মাল্টি স্টেকহোল্ডার প্লাটফর্মের বার্ষিক পুষ্টি পরিকল্পনা প্রণয়ন সভা
  • সাতক্ষীরায় ভিডিও কন্টেন্ট তৈরীর আড়ালে চাঁদাবাজী, ব্লাকমেইল; সমালোচিত মামুন গ্রেফতার
  • দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
  • দেবহাটায় ৩০০ বোতল ফেয়ারডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  • দেবহাটায় জাতীয় যুব দিবস পালিত