বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটার বিভিন্ন রাস্তায় ঠান্ডা পানি ও শরবত বিতরণ

দেবহাটা প্রতিনিধি: তীব্র গরমে যখন জনজীবন অতিষ্ঠ ঠিক তখনই দেবহাটা উপজেলার বিভিন্ন রাস্তায় রাস্তায় সাধারণ মানুষকে ঠান্ডা পানির বোতল ও শরবত প্রদান করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী সংগঠনের সদস্যরা। রবিবার সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কে পথচারী, বিভিন্ন যানবহনের চালক সহ সাধারণ মানুষের মাঝে এ বিতরণ কর্মসূচি পালিত হয়। নওয়াপাড়া ইউনিয়নের উদ্যোগে ইউনিয়নের গাজিরহাট বাজারে জনসাধারণের মাঝে ১০০০ লিটার শীতল শরবত ৫০০ বোতল ন্যাচারাল পানি ও ৮০০ পিছ স্যালাইন বিতরণ করা হয়েছে বলে জানা গেছে। আলোকিত নওয়াপাড়ার ব্যানারে ইউনিয়ন জামায়াতের আমীর প্রকৌশলী মাহাবুব আলমের নেতৃত্বে কর্মসূচিতে উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ ইমদাদুল হক, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল গফুর সরদার, ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি হাফেজ হাবিবুল্লাহ বাশার ও মাওলানা আবুল কালাম, ইউনিয়ন সেক্রেটারি রবিউল ইসলাম, সহ সেক্রেটারি, ইউনিয়ন টিম সদস্য, ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারি সহ সাধারণ কর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া উপজেলা উত্তর শাখার পক্ষ থেকে পারুলিয়া বাসস্ট্যান্ডে সকল পথচারীদের মাঝে তীব্র তাপদাহের কারণে তৃষ্ণার্ত ব্যক্তিদের বিনাম‚ল্যে শীতল পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা জেলা শাখা সভাপতি ইমামুল ইসলাম, দেবহাটা উপজেলা উত্তর শাখা সভাপতি আব্দুর রহমান, সেক্রেটারি মোঃ রোকনুজ্জামান রোকন অন্যান্য সদস্যবৃন্দ ।

একই রকম সংবাদ সমূহ

ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এগিয়ে যাচ্ছে দেবহাটার সখিপুর ফাজিল মাদ্রাসা

সাতক্ষীরার দেবহাটা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সখিপুর ফাজিল (ডিগ্রি) মাদ্রাসাটি এক সময়বিস্তারিত পড়ুন

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মুলহোতা গ্রেপ্তার

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা, ভাঙচুর ও লুটপাটের মুলহোতা আছাফুরবিস্তারিত পড়ুন

দেবহাটা চরশ্রীপুরে দুজনকে চিকিৎসা সহায়তা ও গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ

দেবহাটা চরশ্রীপুর মসজিদ মোড়ে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন “আবাবিল” পরিবারের পক্ষ থেকে স্থানীয়বিস্তারিত পড়ুন

  • ১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা উপজেলা
  • দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়
  • দেবহাটা জমি নিয়ে বিরোধ ন্যায়বিচার চান জমির মালিক আব্দুস সামাদ
  • দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ
  • জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
  • দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা
  • দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা
  • দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি
  • দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি
  • দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন
  • দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান
  • দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ