শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটার সখিপুরে যৌথ কর্ম পরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক পর্যবেক্ষণ সভা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা সখিপুরে সেবাদানকারী প্রতিষ্ঠান প্রতিনিধি, স্থানীয় সরকার প্রতিনিধি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ সমন্বয়ে যৌর্থ পরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক পর্যাবেক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সখিপুর ইউনিয়ন পরিষদ চত্বরে সিটিজেন ভয়েজ এন্ড একশন (সিভিএ) গ্রুপ মেম্বারদের আয়োজনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের সহযোগীতায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মইনুল ইসলাম, নেদারল্যান্ড দাতা সংস্থার প্রতিনিধি এনা ও নোলান। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের অ্যাডভোকেসী ও জেন্ডার অফিসার উজ্জ্বল কুমার পালের সঞ্চলনায় মুলপ্রবন্ধ নিয়ে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের ম্যানেজার জগন্ময় প্রজেশ বিশ্বাস। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, নওয়াপাড়া ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, কুলিয়া ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষ মন্ডল, ইউপি সদস্য আব্দুর জলিল, সিভিএ গ্রুপের সালাউদ্দীন আহম্মেদ, লিটন ঘোষ বাপি, আনারুল ইসলাম, মিমমা খাতুন প্রমুখ। এসময় ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার আবেদা খাতুন, রাইট টু গ্রো প্রজেক্টের ট্রেনিং এন্ড ক্যাপাসিটি বিল্ডিং অফিসার সুশান্ত রায়, মনিটরিং অফিসার বিলকিস আরা চৌধুরী, সেবাদানকারী প্রতিষ্ঠান প্রতিনিধি, স্থানীয় সরকার প্রতিনিধি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের সেবার মান বাড়াতে মানদন্ডের উপর বিভিন্ন বিষয় তুলে ধরে তা সমাধানের সুপারিশ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় আমাদের টিম’র ২০হাজার খেজুর বীজ ও তালা গাছ রোপন

দেবহাটা প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের চরম ঝুঁকি মোকাবেলা, বজ্রপাত রোধ এবং উপকূলীয় অঞ্চলেরবিস্তারিত পড়ুন

ব্ল্যাকমেইল করে কিশোরীকে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত আটক করে পুলিশে দিল গ্রামবাসী

সাতক্ষীরার দেবহাটায় মোবাইল ফোনে ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইল করে এক কিশোরীকে (১৪)বিস্তারিত পড়ুন

দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা

পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর কমিটি গঠন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে|বিস্তারিত পড়ুন

  • দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন উপলক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • দেবহাটায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন
  • দেবহাটায় বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময়
  • দেবহাটায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় আলোচনার ঝড়!
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • সাতক্ষীরার দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • দেবহাটায় মাদ্রাসার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সংবর্ধনা অনুষ্ঠান
  • দেবহাটায় বসুখালী খাল পুনঃখননের উদ্বোধন