শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটার ৪ ইউনিয়নে ভিজিএফ’র চাউল বিতরণ

দেবহাটা উপজেলার কুলিয়া, সখিপুর, নওয়াপাড়া ও দেবহাটা সদর ইউনিয়নে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ’র চাউল প্রদান করা হয়েছে। বুধবার সকাল থেকে স্ব স্ব ইউনিয়ন পরিষদে এ চাউল বিতরণ করা হয়। উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি। কুলিয়া ইউনিয়নে ৫৪১ জনকে এ চাউল প্রদান কালে উপস্থিত ছিলেন ইউপি সচিব ফারুক হোসেন, ইউপি সদস্য আব্দুল হান্নান, গোলাম রব্বানী, আবু সাঈদ, মোশারফ হোসেন, প্রেম কুমার, বিধান চন্দ্র সরকার, প্রভাষ চন্দ্র মন্ডল, ফতেমা খাতুন, শিরিনা রসুল, শ্যামলী রানী।
সখিপুর ইউনিয়নের ৩৮৪ জনের মাঝে চাউল বিতরণ কালে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, ইউপি সচিব গোলাম রব্বানী, ইউপি সদস্য মোখলেসুর রহমান মোখলেস, নুর মোহাম্মদ, রবিউল ইসলাম, নাজিম উদ্দীন, শেখ মোয়াজ্জেম হোসেন, নজরুল ইসলাম, আবুল হোসেন, আবুল কালাম, সাজু পারভীন, রেহেনা খাতুন, জুলেখা খাতুন প্রমুখ।
নওয়াপাড়া ইউনিয়নে ৫২৫ জনের মাঝে চাউল বিতরণ কালে উপস্থিত ছিলেন নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী, ইউপি সচিব জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য মোনায়েম হোসেন, আজগার আলী, নুরুজ্জামান সরদার, মিজানুর রহমান, আসমাতুল্লাহ গাজী আসমান, শওকাত হোসেন, মাহামুদ হোসেন, জাকির হোসেন, মনিরুল ইসলাম, ফরিদা পারভীন, খাদিজা পারভীন, রাহিলা পারভীন প্রমুখ।
দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের মাধ্যমে ৩০৩ জনের মাঝে চাউল বিতরণ কালে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, ইউপি সচিব খালিদ হাসান, ট্যাগ অফিসার মহতোষ কর্মকার, ইউপি সদস্য নুর হোসেন, আব্দুল জলিল, আবুল খায়ের, শরিফুল ইসলাম মোল্যা, কামাল হোসেন, মাহাবুবুর রহমান বাবলু, রফিকুল ইসলাম মন্টু, আব্দুল হাই, রেহানা খাতুন, জাহানার বেগম প্রমুখ।
উল্লেখ্য যে, দেবহাটা উপজেলার ৪টি ইউনিয়নে ১৭৫৩ জনের মাঝে ১০ কেজি হারে এ চাউল প্রদান করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার উপজেলার পারুলিয়া ইউনিয়নের ৬০৪ জনের মাঝে এ চাউল প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটার সখিপুর আহ্ছানিয়া মিশনে স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

দেবহাটায় সখিপুর আহ্ছানিয়া মিশনের উদ্যোগে নলতা পাক রওজা শরীফের প্রয়াত খাদেম আলহাজ্ববিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার অধীন সাতটি উপজেলা ও একটি পৌরসভাবিস্তারিত পড়ুন

দেবহাটায় নতুন কুঁড়ি স্পোর্টসের উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা

দেবহাটায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবারবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় ৩ হাজার ৪০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও সরিষার বীজ বিতরণ
  • দেবহাটায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ
  • দেবহাটার পারুলিয়ায় বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ
  • দেবহাটায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • দেবহাটায় বিশাল মাদক বিরোধী সাইকেল র‍্যালী অনুষ্ঠিত
  • দেবহাটায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দেশাত্ববোধক গানের অনুষ্ঠান
  • পারুলিয়ার খালচরে শিশু যৌন পাচার প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতা সভা
  • দেবহাটায় ইউনিয়ন মাল্টি স্টেকহোল্ডার প্লাটফর্মের বার্ষিক পুষ্টি পরিকল্পনা প্রণয়ন সভা
  • সাতক্ষীরায় ভিডিও কন্টেন্ট তৈরীর আড়ালে চাঁদাবাজী, ব্লাকমেইল; সমালোচিত মামুন গ্রেফতার
  • দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
  • দেবহাটায় ৩০০ বোতল ফেয়ারডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  • দেবহাটায় জাতীয় যুব দিবস পালিত