রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় জমি দখলের চেষ্টায় মামলা: জামিনে ফিরে ফের হামলা

দেবহাটার সখিপুরে জবেদা খাতুন (৪৫) নামের এক অসহায় নারীকে পিটিয়ে জখম করে তার শেষ সম্বল বসতভিটার জমি দখলে নেয়ার চেষ্টা চালিয়েছে প্রতিপক্ষ ভুমিদস্যুরা। ভুক্তভোগী জবেদা খাতুন দেবহাটা উপজেলার মাঝ সখিপুর গ্রামের মৃত মোহর আলীর মেয়ে। বর্তমানে তিনি সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। মারপিট ও জোরপূর্বক জমি দখলের ঘটনায় তিনি বাদী হয়ে দেবহাটা থানায় নয় জনকে আসামী করে একটি মামলা (নং-০২) দায়ের করেছেন।

ভুক্তভোগী জবেদা খাতুন চিকিৎসাধীন অবস্থায় জানান, কোনো সন্তানাদি না থাকায় তিনি একাই দীর্ঘকাল ধরে মাঝ সখিপুরে নিজের বসত ভিটায় একটি জরাজীর্ন মাটির কুড়ে ঘরে বসবাস করে আসছেন। ওই বসত ভিটার তার সর্বমোট ৮ শতক জমি রয়েছে। কিন্তু তার কোনো সন্তান না থাকায় একমাত্র সম্বল কুড়ে ঘরটি সহ ওই ৮শতক জমি জোর পূর্বক দখলে নিতে মরিয়া হয়ে ওঠে তার প্রতিবেশী নুরু মোল্যার ছেলে দখলবাজ ভুমিদস্যু সাইফুল মোল্যা, রফিকুল মোল্যা, শরিফুল মোল্যা, বিল্লাল হোসেনসহ কয়েকজন। সাম্প্রতিক সময়ে জবেদা খাতুন তার কুড়ে ঘরটি ঘেঙে সেখানে দোচালা একটি ইটের ঘর নির্মানের সিদ্ধান্ত নিলে ওই দখলবাজ ভুমিদস্যুদের গাত্রদাহ শুরু হয়। তারা একের পর এক জবেদা খাতুনকে ভয়ভীতি দেখিয়ে নির্মানকাজ বন্ধ করে দেন। মঙ্গলবার জবেদা খাতুন আবারো নির্মান কাজ শুরু করলে প্রতিপক্ষ ভুমিদস্যু সাইফুল ইসলাম, তার স্ত্রী জেসমিন বেগম, ভাই রফিকুল ইসলাম, শরিফুল ইসলাম, বিল্লাল হোসেন লোকজন নিয়ে অসহায় নিঃসন্তান জবেদা খাতুন ও তার বড় বোন মোমেনা খাতুনকে পিটিয়ে জখম করে। একপর্যায়ে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এঘটনায় ওই দিনই জবেদা খাতুন বাদী হয়ে হামলাকারী দখলবাজ ভুমিদস্যুদের বিরুদ্ধে দেবহাটা থানায় মামলাটি দায়ের করেন।

এদিকে মামলা দায়েরের একদিন পর বৃহষ্পতিবার মামলার আসামীরা আদালত থেকে জামিন নেয়ার পর শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে আবারো লাঠিশোঠা ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মামলার বাদী জবেদা খাতুনের বাড়ীতে হামলা চালায়। হামলাকালে পাশ্ববর্তী এক প্রতিবেশীর বাড়িতে অবস্থানের কারনে ভুক্তভোগী ও মামলার বাদী জবেদা খাতুন প্রানে বেঁচে গেলেও হামলাকারীরা তার নির্মানাধীন বসত ঘরটি ভেঙে পুরোপুরি নষ্ট করে দিয়েছে।

এব্যপারে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, মঙ্গলবার হামলা ও মারপিটের শিকার জবেদা খাতুন বাদী হয়ে নয় জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরবর্তীতে আসামীরা আদালত থেকে জামিন নিয়ে শুক্রবার দিবাগত রাতে আবারো বাদীর বাড়ীতে হামলা ও ভাংচুর করেছে বলে জানতে পেরেছি। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এতে করে পুলিশের পক্ষ থেকে আসামীদের বিরুদ্ধে আরোও কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে বলেও তিনি জানান।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি

সাতক্ষীরার দেবহাটা উপজেলার সুবর্ণাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জগদীশ সরকার শ্মশানের জমি-সংক্রান্তবিস্তারিত পড়ুন

দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি

সাতক্ষীরার দেবহাটা উপজেলার সুবর্ণাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জগদীশ সরকারেরবিস্তারিত পড়ুন

দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

সাতক্ষীরার দেবহাটায় শ্মশানের জমি দখলের অভিযোগে মানববন্ধন ও গণমিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা।বিস্তারিত পড়ুন

  • দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান
  • দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ
  • দেবহাটায় নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
  • দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‌্যালি ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন
  • দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
  • দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • শিশুশ্রমমুক্ত উপজেলা গড়তে দেবহাটায় সমঝোতা স্মারক
  • দেবহাটায় আমাদের টিম’র ২০হাজার খেজুর বীজ ও তালা গাছ রোপন