শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার আইনশৃঙ্খলা ও উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপা রানী সরকারের সঞ্চলনায় উপস্থিত ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ সেখ মাহমুদ হোসেন, সরকারি কেবিএ কলেজের অধ্যক্ষ প্রফেসর অলোক কুমার ব্যানার্জী, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, পারুলিয়া প্যানেল চেয়ারম্যান ফারহানা মুক্তি, সখিপুর ইউপি প্যানেল চেয়ারম্যান সাজু পারভীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ এস.এম সাখওয়াত হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শওকত ওসমান, সাতক্ষীরা পল্লী বিদ্যুত সমিতির দেবহাটা সাব-জোনালের এজিএম জহুরুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার শেখ ইদ্রিস আলী, সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, আনসার ভিডিপি কর্মকর্তা আসলতা খাতুন, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, দেবহাটা সরকারি বিবিএমপি ইনসিটটিউশনের প্রধান শিক্ষক মদন মোহন পাল, হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, সরকারি কেবিএ কলেজের প্রভাষক আবু তালেব, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস সাত্তার, সাংবাদিক রফিকুল ইসলাম, নায়েব সুবেদার ফারুক হোসেন ও তোফায়েল হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ সংশ্লিষ্ট সদস্যরা।
সভায় দেবহাটা সহ সাতক্ষীরার আমের সুনাম ধরে রাখতে নির্দিষ্ট সময়ের আগে আম সংগ্রহ ও বাজারজাত থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। অপরিপক্ক আমে রাসায়নিক ব্যবহার করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারী দেওয়া হয়। এছাড়া স্থানীয় বাজারগুলোতে খাদ্যে ভেজাল বা অপদ্রব্য ব্যবহার ঠেকাতে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থির অবনতি হয় এমন কাজ থেকে সর্বসাধারণকে বিরত থাকার অনুরোধ জানানো হয়।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় বাল্যবিবাহকে লালকার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক প্রদান

‘আর নয় বাল্যবিয়ে, এগিয়ে যাব স্বপ্ন নিয়ে, করলে সঞ্চয় ২০০ টাকা, সরকারবিস্তারিত পড়ুন

ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এগিয়ে যাচ্ছে দেবহাটার সখিপুর ফাজিল মাদ্রাসা

সাতক্ষীরার দেবহাটা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সখিপুর ফাজিল (ডিগ্রি) মাদ্রাসাটি এক সময়বিস্তারিত পড়ুন

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মুলহোতা গ্রেপ্তার

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা, ভাঙচুর ও লুটপাটের মুলহোতা আছাফুরবিস্তারিত পড়ুন

  • দেবহাটা চরশ্রীপুরে দুজনকে চিকিৎসা সহায়তা ও গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ
  • ১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা উপজেলা
  • দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়
  • দেবহাটা জমি নিয়ে বিরোধ ন্যায়বিচার চান জমির মালিক আব্দুস সামাদ
  • দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ
  • জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
  • দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা
  • দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা
  • দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি
  • দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি
  • দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন
  • দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান