বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটা উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমানকে পারুলিয়ায় গণসংবর্ধণা

পারুলিয়াতে নব-নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমানকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহষ্পতিবার বিকাল সাড়ে ৩ টায় দেবহাটা উপজেলার পারুলিয়াস্থ শহীদ আবু রায়হান চত্বরে ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে এ গণসংবর্ধনা দেয়া হয়।

সংবর্ধনাকালে ইউনিয়নের রাজনৈতিক, সামাজিক, সাংষ্কৃতিক বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমানকে ফুলের শুভেচ্ছা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং ছাত্রলীগের সাধারণ সম্পাদক এইচ সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, জেলা পরিষদের সদস্য আল ফেরদাউস আলফা, যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সুমন, শ্রমিক লীগের সভাপতি আবু তাহের।

এসময় উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি আব্দুল কাদের মৃধা, সাংগঠনিক সম্পাদক আরশাদ আলী, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আবু রাহান তিতু, ভুমিহীন নেতা ও ইউপি সদস্য শেখ মোকাররম হোসেন, শ্রমিক লীগের সাবেক সভাপতি ও ইউপি সদস্য ইয়ামিন মোড়ল, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লোকমান কবীর, কৃষক লীগের সদস্য সচিব হুমায়ুন কবির হীম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবসে র‌্যালী, আলোচনা ও পুরষ্কার বিতরণ

দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবসে র‌্যালী, আলোচনা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

দেবহাটায় বাল্যবিবাহকে লালকার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক প্রদান

‘আর নয় বাল্যবিয়ে, এগিয়ে যাব স্বপ্ন নিয়ে, করলে সঞ্চয় ২০০ টাকা, সরকারবিস্তারিত পড়ুন

ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এগিয়ে যাচ্ছে দেবহাটার সখিপুর ফাজিল মাদ্রাসা

সাতক্ষীরার দেবহাটা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সখিপুর ফাজিল (ডিগ্রি) মাদ্রাসাটি এক সময়বিস্তারিত পড়ুন

  • দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মুলহোতা গ্রেপ্তার
  • দেবহাটা চরশ্রীপুরে দুজনকে চিকিৎসা সহায়তা ও গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ
  • ১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা উপজেলা
  • দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়
  • দেবহাটা জমি নিয়ে বিরোধ ন্যায়বিচার চান জমির মালিক আব্দুস সামাদ
  • দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ
  • জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
  • দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা
  • দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা
  • দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি
  • দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি
  • দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন